somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প হলেও সত্যি ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক দিন আগের কথা । একটা নদীর পাড়ে একটা অনেক বড়
আপেল গাছ ছিল । একটা ছোট্ট ছেলে প্রতিদিন গাছটার
কাছে যেতো এবং গাছটার কাছাকাছি খেলতে পছন্দ করতো ।সে গাছে চরতো , আপেল খেতো এবং ক্লান্ত হয়ে গেলে গাছের ছায়ায়
ঘুমিয়ে পরতো ।
সে গাছটাকে ভালবাসাতো । আর
গাছটা ভালবাসতো ছেলেটার
সাথে খেলতে ।
সময় গড়িয়ে চলল . . . . .
ছোট্ট ছেলেটা বড় হতে লাগলো ,
এবং তখন সে আর আগের
মতো প্রতিদিন গাছটার
চারিদিকে খেলতে যেতো না ।
একদিন ছেলেটা গাছটার কাছে আসলো ।
তার মন খুব খারাপ ছিলো ।
গাছটা ছেলেটাকে বলল "আসো। আমার
সাথে খেলো ।"
ছেলেটা জবাব দিলো "আমি আর ছোট্ট
বাচ্চা না । আমি এখন কোন গাছের
সাথে খেলি না । আমার এখন
খেলনা দরকার । এবং খেলনাকিনার জন্য
দরকার টাকা ।"
গাছটা বলল "দুঃখিত । আমার
কাছে তো টাকা নেই । কিন্তু তুমি আমার
আপেল গুলো নিতে পারো ।
এগুলো বেচে তুমি টাকা পেয়ে যাবে ।"
ছেলেটা গাছের
কথা শুনে উত্তেজিতো হয়ে উঠলো ।
সেগাছের সব আপেল পেড়ে নিল।
এবং খুশি মনে ফিরে গেলো ।
ছেলেটা আপেল গুলো পেড়ে নেবার পর
আর ফিরে আসলো না ।
গাছটার মন খারাপ হয়ে গেলো ।
একদিন ছেলেটা আবার গাছটার
কাছে ফিরে আসলো উত্তেজিতো ভঙ্গিতে ।
গাছটা ছেলেটাকে বলল "আসো। আমার
সাথে খেলো ।"
ছেলেটা বলল "আমার খেলার সময় নেই ।
আমাকে আমার পরিবারের জন্য কাজ
করতে হবে । আমার এখন বসবাসের
জন্য একটা ঘর লাগবে ।
তুমি কি আমাকে সাহায্য
করতে পারবে ?"
গাছটা জবাব দিলো "দুঃখিত।
আমি তো তোমাকে ঘর দিতে পারবো না ।
কিন্তু তুমি আমার ডালগুলো কেটে ঘর
বানাতে পারো ।"
ছেলেটা গাছটার সব ডাল
কেটে নিলো এবং খুশি মনে চলে গেলো ।
গাছটা ছেলেটার আনন্দ দেখে অনেক
খুশি হল । কিন্তু ছেলেটা আর
ফিরে আসলো না ।গাছটা আবার
একাহয়ে গেলো ।
একদিন গ্রীষ্মের একটা প্রচন্ড গরমের
দিনে ছেলেটা আবার আসলো ।
গাছটা ছেলেটাকে দেখে খুব খুশি হল ।
গাছটা ছেলেটাকে বলল "আসো। আমার
সাথে খেলো ।"
ছেলেটা বলল "আমি খুব দুঃখি ।
আমি বুড়ো হয়ে যাচ্ছি । আমি এখন
একটু সমুদ্রে ঘুড়ে আসতে চাই ।
তুমি কি আমাকে একটা নৌকাদিতে পারবে ?"
গাছটা জবাব দিলো "আমার
গুড়ি তুমি নৌকা বানাতে কাজে লাগাতে পারো ।
তুমিঅনেক
দূরে ঘুড়তে যেতে পারবে এবং আনন্দ
পাবে ।"
তখন ছেলেটা গাছের
গুড়ি কেটে নিলো এবং একটা নৌকাবানালো
। সে সমুদ্র
ভ্রমনে চলে গেলো এবং অনেক দিন
পর্যন্ত আর ফিরলো না ।
ছেলেটা অনেক অনেক বছর পরআবার
ফিরে আসলো ।
গাছটা ছেলেটাকে দেখে বলল "আমি খুবই
দুঃখিত বাবু ।
তোমাকে দেওয়ার মতো আমার আর
কিছুই নেই।
তোমার জন্য কোন আপেল নেই।"
ছেলেটা বলল "আপেল খাওয়ারমতো দাত
আমার নেই ।"
গাছটা বলল "আমার পিঠে চড়ার জন্য
কোন গুড়ি নেই ।"
ছেলেটা বলল "আমি অনেক
বুড়ো হয়ে গেছি । তাই তোমার
পিঠে চড়তে পারবো না ।"
গাছটা দুঃখ নিয়ে বলল"তোমার জন্য
আমার কাছে আর কিছুই নেই । যা আছে ,
তা হল কিছু মরমরা শিকড় ।"
ছেলেটা বলল "আমার এখন বেশি কিছুই
চাইনা । শুধুবিশ্রা মের
একটা জায়গা পেলেই আমি খুশি ।"
গাছটা একটু খুশি হয়ে বলল"পুরোনো
গাছের শিকড় বিশ্রামের জন্য আদর্শ
জায়গা । আসো আমার
সাথে এসে বসো এবং বিশ্রাম নাও।"
ছেলেটা গাছটার পাশে এসে বসলো ।
গাছটা অনেক
খুশি হলো এবং অশ্রুমাখা হাসি হাসলো ।

---/এই গল্পটা সবার জন্যই প্রয়োজন
গল্পটা প্রতিকি ।

এখানে গাছটা দিয়ে আমাদের মা-
বাবা কে বুঝানো হয়েছে ।
আমরা যখন ছোট ছিলাম । আমরা মা-
বাবার সাথে খেলতে পছন্দ করতাম ।
যখন আমরা বড় হয়ে যাই তখনতাদেরকে ছেড়ে চলে যাই । আমাদের
প্রয়োজনে অথবা যখন
আমরা বিপদে পরলেই শুধু তাদের
কাছে ছুটে আসি ।
মা-বাবা সব সময় আপনার সাথেই
থাকবে । এবং আপনাকে খুশি করার
সাধ্যমত চেষ্টা করেন ।
আমাদের অনেকের অবস্থাই
অনেকটা গল্পের ছেলেটার মতো ।
যেখানে ছেলেটা "গাছ" টার সাথে নিষ্ঠুর
ব্যাবহার করেছে , গাছটা কে সবসময়
একটা বোঝা মনে করেছে ।
ভুলে যাবেন না , মা-বাবা আপনার জন্য
অনেক বড় সম্পন । আল্লাহতালা র
সর্বশেষ্ঠ উপহার আপনার জন্য ।
তাদেরকে বোঝা মনেকরবেন না ।
আর তাছাড়া মা-
বাবা আপনারসাথে সারাজীবন
থাকবে না ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×