প্রাইভেট ব্যাংকের জব! মড়ার ওপর খড়ার ঘা, দেখতে হয় পাবলিক রিলেশানস।
দিন-রাত, শুক্র-মঙ্গল, শীত-গ্রীষ্ম সব সমান! পারলে শালা বউয়ের সাথে একান্ত ব্যক্তিগত সময়টাও অফিস নিয়ে নিতে চায়!!
সপ্তাহান্তে ছুটির দিন দুটোতে আমাদের মত কেরানিদের কত কত পরিকল্পনা থাকে, কিসের কি... ধাম করে দুই দিনব্যাপী পারফরমেন্স ইভালুয়েশন ও বিজনেস প্রমোশন কনফারেন্স দিয়ে দিল!!
কি আর করা, সায়েন্স ল্যাবের ম্যারিয়ট কনভেনশন সেন্টারে সারাদিন বোরিং সেশন শেষে সন্ধ্যায় ছুটি পেলাম। মনে হল, কত দিন ক্যাম্পাসে যাই না...আর কিছু ভাবার প্রয়োজন আছে কি?
সোজা চলে গেলাম ক্যাম্পাসে, সেন্ট্রাল লাইব্রেরির সামনে। ঝিরি ঝিরি বৃষ্টির সন্ধ্যায় ক্যাম্পাসের সেই রাস্তা, কলাভবন, সেই জামরুল তলা,
সেই লাইব্রেরি আর বেলালের দোকানের সেই চা.... আহা কত আপন সব কিছু! আজ আবার সেই পথে দেখা হয়ে গেল....
আস্ত আস্তে লাইব্রেরির সামনে এসে সোজা উঠে গেলাম দোতলায়। এখানে কত অসংখ্য দিন কেটেছে আনন্দ, বেদনা, হাসি কান্নায়...
কিছু পরিচিত মুখও পাওয়া গেল.... পরিচিতদের টেবিলে বসে এদিক ওদিক তাকাচ্ছি... আরো পরিচিতদের যদি পাওয়া যায়... এই তো,
গতবছরের এই সময়েও সেই সকাল আটটায় এসে এই টেবিলটার দখল দিয়েআমরা সবসময় বসতাম!
পলি, রুমানা, রুবেল, কেয়া, শিমু, জেসমিন, নাহিদ, পলাশ, আশিক, প্লাবন, নাইম, ওই টেবিলটায় বসত শহিদ, সনি, হাবিবা আর এখানে বসত রোমান রথিকা আর ওর ফ্রেন্ডরা.... এই সব টেবিলের দখল নিয়েও কত সব কান্ড!
সব যেন স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি আর অনুভব করছি কিভাবে কফি হাউজ গান টা সৃষ্টি হয়েছে.... হয়ত এভাবে সবকিছুই কফি হাউজ হয়ে যায়।
আলোচিত ব্লগ
পেটে লাথি মারলে, স্লোগান তো উঠবেই !

ভয়ের কিছু নেই। এখনো পরিস্থিতি খারাপ হয়নি । তবে সাধু সাবধান। দেশ জুড়ে স্লোগান দেওয়া শুরু হলে সবকিছু ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না।সরকার এখন ঢাকা সহ দেশের... ...বাকিটুকু পড়ুন
ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ১ম পর্ব
প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব
গ্রিসে যুক্তি পেয়েছিল রূপ
ভারতে প্রমাণ পেয়েছিল পথ
চীনে নাম ও বিতর্কের... ...বাকিটুকু পড়ুন
জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন
দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।