somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাড়িভাড়ার ছড়া: ১৯৯৩ এবং ২০২০

১৩ ই জুলাই, ২০২০ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাড়িভাড়া ১৯৯৩
বাড়িভাড়া দেওয়া হবে, শর্ত হলো এই
এ বাড়ি তারাই পাবে, যাদের কোনো ছেলেমেয়ে নেই।

নোটিশখানা টাঙিয়ে দিলাম আমার নিজের হাতে
গলির মাথার ডানদিকের ওই ছোট্ট দেয়ালটাতে,
ছোট্ট দেয়ালটাতে।

একটা ছোট্ট ছেলে সেদিন নোটিশখানা পড়ে
বাড়ি ভাড়া নেবে বলে আসলো আমার ঘরে
বললো এসে বাড়িভাড়া নিতে আমি চাই
সব মিলিয়ে পড়বে কত, বল দেখি ভাই;

এসব কথা শুনে দুচোখ উঠলো চড়কগাছে
জিজ্ঞাসিনু তোমার সাথে কে কে শুনি আছে?
বললো হেসে আমার কোনো ছেলেমেয়ে নাই,
নাইরে নাই...

সে বললো হেসে আমার কোনো ছেলেমেয়ে নাই,
সঙ্গে আছে মা ও বাবা, আর আছে এক ভাই...।


বাড়িভাড়া ২০২০
বাড়িভাড়া নেব আমি, তবে কথা হলো এই
যোগাযোগ করবে তারাই শুধু, যাদের ‘ঘাড়ত্যাড়ামি’ নেই।

ফেইসবুকে পোস্টটা দিতেই পড়লো লাইক শত
কমেন্টেও বাড়ির ছবি, রঙবেরঙের কত,
রঙবেরঙের কত।

এমন একদিন দুপুরবেলা শুয়েছিলাম যখন
পায়ের উপর পা-টা রেখে দেখতেছিলাম স্বপন
হঠাৎ আমার পাশে রাখা ফোনটা বেজে উঠলো
অপরপাশে বাড়িওয়ালা একজন কেঁদে ফেললো;

বললো আমার বাড়িটা কি ভাড়া নেবেন ভাই?
অ্যাডভান্স কোনো লাগবেনা। ভাড়া তিন মাস নাই,
গাঁটের টাকা শেষ হয়েছে, প্লিজ, ভাড়া নেন না ভাই,
প্লিজ, ভাড়া নেন না ভাই...

বলি আমি, এই কষ্ট কেনো আগে বোঝেন নাই
এখন একটু বুঝে দেখেন, সবাইতো ভাই-ভাই।
সবাইতো ভাই-ভাই।

আসলে বাড়িওয়ালা-ভাড়াটিয়া, তফাৎ কিছু নেই,
পরের বাসায় আমরা থাকি, টাকাটা ঠিক দেই
মনটা যদি বড় করেন, যদি আপন ভাবেন
দু’জন মিলে থাকবো ভালো, কষ্টে পাশে পাবেন।



নোট: খুব সম্ভবত তিরানব্বুয়েই নতুনকুঁড়িতে প্রথম ছড়াগানটা শুনেছিলাম আর দ্বিতীয়টি বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমি প্যারোডি করেছি। ঢাকার কিছু অসভ্য ধরনের বাড়িওয়ালা ভাড়াটেদেরকে মানুষ হিসেবে গণ্য করেননি এতদিন। কিন্তু করোনার প্রভাবে সে পরিস্থিতি পাল্টে যাচ্ছে বলে গণমাধ্যমে খবর হচ্ছে। এভাবে আরও কিছুমাস চললে বাড়িওয়ালাদের অবস্থা নিচের প্যারোডির মতই হবে বলে মনে হয়।

পবিত্র কোরআনের সুরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতে বলা হয়েছে- ...‘বলুন হে আল্লাহ, তুমি যাকে ইচ্ছা সম্মান দান কর, যাকে ইচ্ছা অপমান কর। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ....। এই কথাটা সবার মনে রাখা উচিৎ।

ছবিসূত্র:
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
২২টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×