আমরা অনেকেই হয়তো আজ পর্যন্ত একবারের জন্য হলে ও এই বিষয়টি ভাবিনি তা হল - প্রেম না ভালবাসা! আসলে আমাদের একটু ভেবে দেখা উচিত, প্রেম আর ভালবাসা কি এক? যারা এখন পর্যন্ত এই বিষয়টা বোধগম্য করতে পারেন নি তাদের জন্য আমার আজকের আলোচনা। আমি বিষয় টা নিয়ে ভাবতে গিয়ে প্রথমেই দেখলাম আজ পর্যন্ত কোন লেখক তার বইতে প্রেম ভালবাসার সংঙ্গা দেন নি। তাই আমি লিখার চেষ্টা করেছি। আমার মতে প্রেম আর ভালবাসা সম্পূর্ন দুইটা আলাদা বিষয়।
।
।
প্রেম ( affair ) :
________________
যখন দুইটা বিপরীত ধর্মী/লিঙ্গ সম্পর্ন ব্যক্তি বা তরুণ -তরুণী নিজেদের মধ্যে ভাবের আদান প্রদানের একটা অদৃশ্য বন্ধন তৈরী করে তাকে প্রেম বা affair বলে। এই প্রেমের মধ্যে অবশ্যই যৌন চাহিদা লুকায়িত থাকে। তবে প্রেম বয়স, ধর্ম ও জাতি ভেদে ভিন্ন হতে পারে।
।
প্রেমের প্রকারভেদ -
১। ছলনাহীন প্রেম
ক) স্বার্থক ছলনাহীন প্রেম।
খ) ব্য্র্থ ছলনাহীন প্রেম।
২। ছলনাময়ী প্রেম
ক) উদ্দেশ্য মুলক ছলনাময়ী প্রেম।
খ) অবুঝ ছলনাময়ী প্রেম।
।
।
ভালবাসা ( love) :
________________
সৃষ্টি জগতের যে কোন সৃষ্টির প্রতি অথবা অদৃশ্য জগতের যে কোন বস্তু বা ব্যক্তির প্রতি যে কোন প্রাণী তথা মানুষের যে অদৃশ্য বন্ধন সৃষ্টি হয় তাই ভালবাসা বা love। বয়স, ধর্ম ও জাতি ভেদে ভালবাসা ভিন্ন হয় না এবং ভালবাসার মধ্যে কোন রুপ যৌন চাহিদা থাকে না।
।
ভালবাসার প্রকারভেদ -
১। রক্ত সম্বন্ধীয় ভালবাসা।
২। প্রাকৃতিক ভালবাসা।
৩। সহজাতিক ভালবাসা।
।
।
এই সম্পর্কে আমার " প্রেম-ভালবাসা বনাম বন্ধুত্ব " প্রবন্ধে বিস্তারিত লিখা আছে। আমার এই মতামতের সাথে যদি কার ও দ্বিমত থাকে ইনবক্সে লিখবেন।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


