একটি বিস্মৃত সুর স্মরণের লোভে
রচনা করেছি কতো অন্তরাল গান !
অনেক আনন্দে, সুখে, কান্নায়-সংক্ষোভে
বাঁধাই করেছি শব্দ, ধ্বনির মাচান ;
একটি প্রাচীন গল্পে সন্তপ্ত বাবার
দুচোখ নদীর মতো আদ্রতম ছবি,
সে-গল্প গড়তে যেয়ে আমিও আবার
রক্তনদীতে যদি হতে চাই কবি___
এই প্রশ্নে বাবা ছিলো বড় অসম্মত !
কেননা, গল্পটি তার, সুরটিও তার-ই ;
যে-সুরে রাত্রির বুকে প্রত্ন আহাজারি___
নিটোল জলেরও ত্বকে দগদগে ক্ষত ;
স্বপ্নশব্দে জুড়ে দিচ্ছি অসম্ভব সুর
শব্দের আত্মায় বাবা, স্বপ্ন বহুদূর ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




