বলা
সে তাকে সামান্য ভালোবাসে। এক চিলতে তিলের মতো ছোট।
এরই মধ্যে নাক-গলিয়ে কেউ, বললো, এবার লজ্জা হয়ে ফোটো !
এই ঘটনা দেখছি, নাকি ঘটছি নিজের ভেতর, স্মরণে নেই___
তোমাকে সামান্য ভালোবাসি। অতি রুগ্ন পাটশলাকার মতো...
কাকে বলছি? সেও বলছে অবাক হয়ে : ' আমিও তোমাকে তো ' !
বলতে বলতেই উঠলো ফুটে যেন___ নিজের দেহেই অসামান্য ক্ষত
দেখা
এই যে আপনাকে দেখছি ! এই দেখা ধারণাসম্মত ;
আপনি মানে অন্য কেউ, তিনি হয়তো আপনারই মতো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




