আমিও কিছুটা খুলি, আর তুমি বাদবাকি খোলো
ভেতরে গুঁমরে কাঁদা প্রশ্নগুলি তোলো !
খোলাখুলি হোক আলোচনা ...
খানিক তুমিও ওঠো, আমিও ক্ষণেক উঠে, থাকি
এইভাবে লিঙ্গভেদ করি ঢাকাঢাকি !
আমি অন্ধ আর তুমি পদ্মলোচনা ;
বুধে কী ফাল্গুনে ফের
রামধনু হেসে ওঠে আকাপাড়ায়
থারও আগে বৃষ্টি নামে ভিন্ন দ্যোতনায় ;
কামধেণু কৃষকের দ্ব্যর্থ প্ররোচনা ...
মুষল পূর্ণিমা নেই____
অজগর-অন্ধকারে লিপ্ত গাঁওখানি
রাত্রি বলে, আমি ক্বচ, তুমি দেবযানি ;
পরিণতি এক বটে ____ পৃথক শোচনা ...
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




