পৃথিবীর কয়জোড়া হাঁস আজও দুর্গম জল কেটে
পাড়ি দিতে চায়, ক্লান্ত-পৃথিবীর এই দীর্ঘজলপথ ...
তাদের পায়ের খাঁজে বরফের শ্যাওলা জমে আছে; আর
যারা ছাড়িয়ে যাবার লোভে
ডানায় বাতাস কেটে মহাশূন্যে উড়ে উঠেছিল___
তাহাদের রঙিন পালকগুলি
অস্পষ্ট পথের রেখা ... মাত্র কিছু রঙচটা প্রত্নস্মারক!
কয়জোড়া হাঁস আজও পৃথিবীর মজাজলে ক্রিয়াশীল থেকে
অন্য কোনও প্রান্তে যেতে চায়;
তাদের সবুজ ডানা। জলসিক্ত ডানাগুলি সুপ্রাচীন রোদে ঝলসে ওঠে ...
পরিভ্রমণ শেষে মনে হতে পারে :
দূরের রোদেরও কাছে মানুষের কিছু কিছু ঋণ থেকে গেছে___
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



