ফলাফলে___ উত্তাল সমুদ্র হলো আমাদের মন,
ঝড়ের স্বভাব সেই বৈদেশিক হাওয়া লেগে
দুলে-ওঠা নৌকার পালের মতো নেচে উঠলো ঢেউ___
হৃদয়ে হৃদয়ে;
তরঙ্গের ফেনিল উচ্ছ্বাস আজ আমাদের প্রেমার্ত-হৃদয় ;
সমুদ্রেরও পঞ্জিকা রয়েছে___
একাত্তরে বঙ্গোপসাগর আর দু'হাজার আট-এ
এরা কিন্তু এক নয়___ একইরূপ জল-ঢেউ-ঢেউয়ের বিস্তার___
তবু নয় ; জলে-ঢেউয়ে অভিন্ন বিস্তার নয় এরা___
গুপ্ত জাহাজ এসে দাঁড়ালো বন্দরে ;
এতো সশস্ত্র কোমল___ এতো কাব্যময়___
আমরা এর ভক্তবৃন্দ, প্রেমিক হলাম___ আবেগ-অস্থির ;
আর দ্যাখো, দাউ দাউ পুড়ে যাচ্ছি ঝাঁক ঝাঁক মন___
মিলিশিয়া গোলার আঘাতে ; নানাবর্ণ তেজ-এ
ক্ষেপণাস্ত্র গেঁথে যাচ্ছে রোমে, রোমকূপে ;
ভালোবাসা___ হৃদয়ের এতো সাংঘর্ষিক !
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



