এই যে এমন আলো এবং আলোর পটভূমি
আড়াল ক’রে জ্বালিয়ে দিচ্ছো রাতের নগ্নরীতি
কুমেরুতে রৌদ্রতাপ ও তুষারে সম্প্রীতি__
সেই ঘটনা দেখতে কেমন, বুঝতে চেয়ে তুমি
আমাকে তার নির্জীবতার পরীক্ষাগার করো?
মানুষ-গ্রহের অন্তিমে এক দখিনা জঙ্গলে
বৃক্ষজীবন লাভ করেছি সহস্রাব্দ আগে।
বিবর্তনের কারুকর্মে পঙ্খিনীমঙ্গলে
আবার আমার পাথর-চোখে তোমার ডানা জাগে
এসো সুদূর, এই বিজনে নীড়টি এবার গড়ো!
বদলে-যাওয়া জলবায়ু গুপ্তজ্ঞানেই জানে:
পঙ্খি ছিলাম, আমার ডানাই ভিজেছিলো জলে
আমিই পুড়েছিলাম তোমার যুগল-অগ্নিতলে
ধ্বংস শেষে, আরেক নতুন জন্মাবে এইখানে।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




