আগামির অরণ্যে জন্ম নেবে এমন এক বৃক্ষ
যার পাতাগুলোকে মনে হবে: অগণনীয়
মানুষের কর্তিত জিহ্বা; যার প্রধান কাণ্ড এবং
শাখা-প্রশাখায় কাঠের বদলে বাড়তে থাকবে
অগোচরে মৃত অসংখ্য মানুষের কঙ্কাল ও অস্থি;
যার দেহে কুঠার মারলে কষ ঝরার পরিবর্তে
ফিনকি দিয়ে বেরিয়ে আসবে কবোষ্ণ টাটকা রক্ত;
যার ফুলগুলোর পাঁপড়িতে স্পষ্টতই প্রতিবিম্বিত হবে
মতপ্রকাশের জন্য অধীর ও বাঙ্ময় অজস্র মুখচ্ছবি।
সেই অরণ্যের নাম দেবো: ভাবিকালের আঁতুড় ঘর,
সে্ই বৃক্ষকে আমি 'মা' বলে ডাকবো, অশ্রুভেজা কণ্ঠে
আমরা তাকে প্রিয়তমা 'বাংলাদেশ' বলে ডাকবো।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




