somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অচেনা শহর

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত গুলো খুব অদ্ভুত ভাবেই কাটে আমার। কত চুল পড়ে গেছে, কত বেসুরা গান গেয়েছি, কত শার্ট ময়লা হয়েছে।তবু রাতের শহর ছাড়তে পারিনি। কিছু বুঝবার আগেই নিরালা মোড় কবে কিভাবে যেন রাজারবাগ পুলিশ লাইন হয়ে গেল।মালিবাগের কাঁচাবাজারে একদল কুকুর থাকে। এরা দুদলে মহড়া দেয়। রেইলগেটে পুলিশ ফাঁড়ি থেকে তাদের ঘেউ ঘেউ শুনা যায়। রেল ক্রসিং থেকে শুরু করে ফুটপাত ধরে হাটা ধরলে গোটা পনেরো চা দোকান পড়ত। এরা হারিকেন নিভিয়ে গাঁজাও বিক্রি করত। পুলিশ এখন বন্ধ করে দিয়েছে। অবশ্য পুলিশ রেলের উপর সব কাঁচাবাজারই বন্ধ করে দিয়েছে। তোমাকে চা, সিগারেট খেতে হলে যেতে হবে মৌচাক পর্যন্ত। কিছু দিন আগেও সুপার মার্কেট এর নিচে সস্তায় বিরিয়ানি পাওয়া যেত। এখন সেটাও বন্ধ থাকে। রহিম বেখারীর দোকানের সামনে একটা আমগাছ ছিল। এক রাতে আমও পেড়ে খেয়েছি। ফ্লাইওভার এর কাজ ধরায় সব গাছ অবশ্য কেটে ফেলা হয়েছে। রহিম বেখারীর দোকান পেতে হলে তোমাকে শান্তিনগর যেতে হবে । সিটি কর্পোরেশন এখন হলুদ বাতি না জ্বালিয়ে এখন এনার্জির সাদা আলো লাগাতে শুরু করেছে। সাদা আলোতে অবশ্য নিজেকে দেখতে কুষ্ঠ রোগির মত লাগে না। তবে তুমি যদি সোডিয়াম ধরে হাটতে চাও তবে তোমাকে কমিউনিটি সেন্টার হয়ে খিলগাঁও চৌরাস্তা আসতে হবে। সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর কয়েকটা ওষুধের দোকান এখানে সারা রাত খোলা থাকে। আইসক্রিম ফেক্টরীর মেশিনও অবশ্য সারা রাত ঘ্রড়ঘ্রড় করে। শাহজাহানপুরের ভেতর ঢুকলে তুমি ওদের দেখতে পাবে। লিপিস্টিক মেখে এরা রাতের সদস্য হয়। কয়েক দল হিজড়া দেখতে পাওয়া যায় কমলাপুরের বস্তিতে। বৃদ্ধ হিজড়া সচরাচর দেখতে পাবে না তুমি। কাজেই রাতের অইদিকটায় যাওয়ার আগে সাবধান।
আমি রাতে আসামি দেখছি। রাতের রাস্তায় মরা কুকুর পড়ে থাকতে দেখেছি। আযান দিলে আবার কত গুলো কুকুর দূর থেকে গোংগানির মত করে কাদে। বড় ভৌতিক ভাবে আরেকটা দিন শুরু হয়। নেশাখোর এর নেশাও কেটে যায়। আসসালাতু খাইরুম মিনান নাঊম। আসসালাতু খাইরুম মিনান নাঊম।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

×