অকারন ভাবনা
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বহু রাতে যখন আমি একা জাগি তখন দেয়াল ঘড়ির শব্দ শুনতে পাই। সে যেন টিক টিক করে না। খট খট করে। প্রতিটি খট খটে আমি তলিয়ে যেতে থাকি। আমি যখন কোথাও ছিলাম না তখনো কিছু দেয়াল ঘড়ি খট খট করত। আবার আমি যখন থাকব না তখন ও কিছু ঘড়ি খট খট করবে।
এই খট খট শব্দ গুলো কি তখন আমি শুনতে পাব?
সুবর্ণখালির উপর দিয়ে বালির ট্রাক চলে যাবে। তখন কোথায় থাকব আমি?
আচ্ছা আমি না থাকলে কি রাতের ট্রেন মাষ্টার বাড়ির সামনে এসে হুইসেল মারবে? অথবা দেওড়ীর দর্জি কি সারা রাত বসে সেলাই চালাবে না? হ্যলোজেন আলোয় রাতের কুকুর গুলো কি তখনো মহড়া দিবে?
একা একা মেয়েটাই বা কিভাবে থাকবে??
কত কিছুর মায়াই না আমাকে ঘিরে আছে। খট খট শব্দেও আমি তলাতে থাকি। আরো গভীর থেকে গভীরতম।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭
কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের...
...বাকিটুকু পড়ুন
সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।...
...বাকিটুকু পড়ুন