somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্থনীতি পুনর্গঠনে সপ্তাহে ৩টি ছুটির চিন্তাভাবনা নিউজিল্যান্ডের

২৪ শে মে, ২০২০ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন বলেছেন, পর্যটন বাড়াতে এবং কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য আনতে সপ্তাহে ৩টি ছুটি দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। ফেসবুকে এক লাইভ ভিডিওতে তিনি বলেছেন, অর্থনীতি চাঙ্গা করতে সপ্তাহে কর্মদিবস কমানো ও সরকারি ছুটি বৃদ্ধির বিষয়টি অনেকেই পরামর্শ দিয়েছেন। এতে করে ঘরোয়া পর্যটনও বাড়বে, যেহেতু করোনাভাইরাসের কারণে সীমান্ত বন্ধ থাকায় বিদেশীরা আসবে না। এ খবর দিয়েছে গার্ডিয়ান।
খবরে বলা হয়, অনানুষ্ঠানিকভাবে হলেও প্রধানমন্ত্রীর এই মন্তব্যে আনন্দিত অনেকেই। অনেকেই প্রশ্ন করছে এই মহামারির পর সিস্টেমিক পরিবর্তন আসবে, নাকি জীবন আগের মতোই সাধারণ অবস্থায় ফিরে যাবে।
প্রধানমন্ত্রী আরডার্ন কথা বলছিলেন, রটোরুয়া থেকে। এটি নিউজিল্যান্ডের সবচেয়ে সুপরিচিত পর্যটন স্পটগুলোর একটি। তিনি বলেন, অনেক নাগরিকই তাকে বলেছেন যে, কর্মজীবনে আরেকটু হাঁফ ছেড়ে বাঁচার সুযোগ পেলে তারা নিজ দেশেই আরও বেশি বেশি করে ঘুরতেন। এই মহামারির কারণে দেশের পর্যটন খাত বড় ধরণের ধাক্কা খেয়েছে।

সকল সীমান্ত বন্ধ। ফলে বিদেশী পর্যটন আসা বন্ধ। এছাড়া অনেক নাগরিকেরই বেতন কমছে। আবার অনেকে ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করছেন।
এই প্রেক্ষিতেই ঘরোয়া অর্থনীতিকে চাঙ্গা করতে সপ্তাহে ৩ দিন ছুটির প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘অনেক মানুষই বলছে যে আমাদের সপ্তাহে ৪ কর্মদিবস থাকা উচিৎ। এই বিষয়টি শেষ পর্যন্ত চাকরিদাতা কোম্পানি ও কর্মীদেরই বিষয়। তবে আমি আগেও যেমনটা বলেছি, এই কভিড থেকে আমরা যা শিখলাম, আর মানুষ বাড়িতে বসে যেভাবে কাজ করছে, তাতে বলা যায় আগের কর্মদক্ষতা আনা সম্ভব। আপনি যদি চাকরিদাতা হয়ে থাকেন, আর আপনার পক্ষে সম্ভব হয়, তাহলে বিষয়টি বিবেচনা করে দেখুন। যদি আপনার কর্মক্ষেত্রেই এটা সম্ভব হয়, তাহলে তা হয়তো পুরো দেশের পর্যটন খাতের জন্য সহায়ক হবে।’
পারপিচুয়াল গার্ডিয়ান নামে ২০০ কর্মীর সংগঠন চালান অ্যান্ড্রু বার্ন্স। তিনি ২০১৮ সালেই নিজ কোম্পানিতে ৪ কর্মদিবসের নিয়ম চালু করেছেন। তার মতে, প্রধানমন্ত্রীর এই পরামর্শ অবশ্যই বাস্তবায়নযোগ্য।

manabzamin
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২০ রাত ৩:২১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×