somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পলাতক মুর্গ
ইচ্ছা মানব, দানবদের ধ্বংস করি

তাজউদ্দিন জানালেন, পাকিস্তানিরা, যাদের সঙ্গে ম্যাকনামার বন্ধুত্ব ছিলো তারা ৭ লাখ গরু খেয়ে ফেলেছে। বাংলাদেশ এক ডলারও সহায়তা চায় না, ৭ লাখ গরু চায়।

১১ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ সদ্য স্বাধীন একটি শিশু রাষ্ট্র হলেও অস্বাভাবিক দ্রুতগতিতে আন্তর্জাতিক প্রভাব বাড়াতে শুরু করে এসময়। বঙ্গবন্ধু হয়ে পড়েন একটি ব্র্যান্ড। যে দেশটিকে বলা হয়েছিলো তলাহীন ঝুড়ি, ভবিষ্যত নিয়ে সে দেশটি ছিলো খুবই পরিস্কার। একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে হবে। যে রাষ্ট্রের মুলভিত্তি হবে বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজতন্ত্র। কিন্তু আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ নিজের প্রভাব বাড়াতে যতটা সচেষ্ট ছিলো, সচেষ্ট ছিলো না আন্তর্জাতিক বাণিজ্যে। অবশ্য দেশ তখন যুদ্ধবিদ্ধস্ত। খাদ্য উৎপাদন অস্বাভাবিক কমে গেছে। খাদ্য উৎপাদন কমে যাবার কারণ ছিলো অদ্ভূত। এদেশে কৃষকের মূলশক্তি গরু। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা ৩০ লাখ মানুষ হত্যার পাশাপাশি ৭ লাখ গরুও হত্যা করে। এর বাইরে প্রচণ্ড দূর্নিতী, খাদ্য আমদানির সোর্সের অভাব, বৈদেশিক মুদ্রার অভাব টেনে আনে দূর্ভিক্ষ। এসময়কার একটি মজার ঘটনা প্রণিধানযোগ্য। ঢাকায় আসবেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট রবর্ট ম্যাকনামারা। তিনি ইয়াহইয়া খানের ব্যক্তিগত বন্ধু ছিলেন। কট্টর রিপাবলিকান এই লোক একসময় যক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। ছিলেন ফোর্ড মটরস এর পরিচালক। তিনি সবচেয়ে বেশি সময় বিশ্বব্যাংকের প্রধানের পদ অলঙ্কৃত করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি একাধিকবার ঢাকা এসেছেন। চোখের সামনে গণহত্যা দেখার পরেও পাকিস্তানকে দিয়েছেন বিনা সুদে ঋণ। তখনকার প্রধানমন্ত্রী তাজউদ্দিন নিজ চোখে এসব দেখেছেন। দূর্ভিক্ষের সময় তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী। একটু বৈদেশিক মুদ্রা অর্জন করতে তার জান বের হয়ে যাচ্ছেন। ম্যাকনামারা আসছেন, তাকে জানানো হলো ম্যাকনামার কাছে ঋণ চাইতে হবে। তাজউদ্দিন সিদ্ধান্ত নিলেন, এই মানুষটা গণহত্যার সমর্থক। এর কাছে সাহায্য চাওয়া যাবে না। কোনওভাবেই না। ম্যাকনামারা দ্বিপাক্ষিক বৈঠকে তাজউদ্দিনের কাছে জানতে চাইলেন, হিজ এক্সেলেন্সির কি ধরণের সহায়তা লাগবে। তাজউদ্দিন জানালেন, পাকিস্তানিরা, যাদের সঙ্গে ম্যাকনামার বন্ধুত্ব ছিলো তারা ৭ লাখ গরু খেয়ে ফেলেছে। বাংলাদেশ এক ডলারও সহায়তা চায় না, ৭ লাখ গরু চায়। ম্যাকনামারা বললেন গরুর দাম দিলে হবে না? তাজউদ্দিন বললেন, না, গরু লাগবে, মাঝারি আকারের গরু। কিছুটা অপমানিত হয়ে ম্যাকনামারা বললেন আর কি লাগবে। তাজউদ্দিন জানালেন, গরু খাবার সঙ্গে পাকিস্তানিরা গরুর দড়িও পুড়িয়ে ফেলেছে, ৭ লাখ পাটের দড়ি লাগবে। পাট চাইলে বাংলাদেশ দিতে পারে বিশ্বব্যাংককে। বিশ্বব্যাংক কিনে নিতে পারে। তবে বাংলাদেশকে দড়ি কেনার অর্থ দিলে হবে না। দড়িই দিতে হবে। পরেরদিন বরখাস্ত হন তাজউদ্দিন আহমেদ।

মুলঃ আরিফুজ্জামান
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

×