somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭১-এর ঘাতক দালাল : আব্বাস আলী খান(সংগ্রহ- হৈ হৈ রৈ রৈ)

০৪ ঠা জুলাই, ২০০৭ সকাল ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শান্তিকমিটির অন্যতম প্রধান সংগঠক, জামাতে ইসলামী বাংলাদেশের একসময়কার ভারপ্রাপ্ত আমীর আব্বাস আলী খান স্বাধীনতা যুদ্ধের সময় মূলত: রাজাকারবাহিনীর কর্মকাণ্ড পরিচালনা করতেন। '৭১ এর ঘাতক ও দালালরা কে কোথায়' বইটি হতে আব্বাস আলী খান সম্পর্কে অংশবিশেষ দেয়া হলো।
২৫ জুন ১৯৭১। পূর্বদেশ পত্রিকার সংবাদে উল্লেখ করা হয়, ''বগুড়া জেলার জয়পুরহাট মহকুমায় আব্বাস আলী খানের নেতৃত্বে পনের সদস্য বিশিষ্ট রাজাকার কমিটি গঠন করা হয়েছে।''
১৪ আগস্ট ১৯৭১। পাকিস্তানের আজাদী দিবসে আব্বাস আলী খান বলে, ''রাজাকাররা বিচ্ছিন্নতাবাদীদের সমূলে ধ্বংস করতে জান কোরবান করতে বদ্ধপরিকর।''
২৪ সেপ্টেম্বর ১৯৭১। তেজগাঁও থানা শান্তিকমিটির সংবর্ধনায় আব্বাস আলী বলে, ''পাকিস্তানকে অস্ত্রবলে ধ্বংস করার সকল প্রচেষ্টায় ব্যর্থ হয়ে ভারত এর আদর্শিক মূলে আঘাত হেনেছে। এ সংকট মুহূর্তে প্রত্যেকটি পাকিস্তানি নাগরিককে পাকিস্তানি ও মুসলমান হিসেবে চিন্তা করতে হবে।''
১০ অক্টোবর ১৯৭১। বগুড়া জেলা শান্তিকমিটি ও জেলা জামাতে ইসলামীর সংবর্ধনায় আব্বাস বলে, ''পাকিস্তানের মাটি থেকে দুষ্কৃতকারী (মুক্তিযোদ্ধা) ও ভারতীয় চরদের সম্পূর্ণভাবে নিধনের জন্য রাজাকারদের এগিয়ে আসতে হবে।''
৮ নভেম্বর ১৯৭১। লাহোরে জামাতে ইসলামীর জনসভায় আব্বাস বলে, ''পূর্ব পাকিস্তানের রাজাকারবাহিনী, আলবদরবাহিনী প্রমাণ করে দিয়েছে যে মুসলমান দুষ্কৃতকারীদের (মুক্তিযোদ্ধা) ভয় করে না, আল্লাহকে ভয় করে।''
১৬ নভেম্বর ১৯৭১। চাঁদপুরের শান্তিকমিটির সভায় আব্বাস বলে, ''পাকিস্তান চিরকাল অক্ষয় থাকবে। এর শত্রুদের (মুক্তিযোদ্ধা) চিরতরে ধ্বংস করা আপনাদের দায়িত্ব।''
২৫ নভেম্বর ১৯৭১। এক বিবৃতিতে আব্বাস আলী খান বলে, ''তথাকথিত মুক্তিবাহিনীর ছদ্মবেশে ভারতীয় সেনবাহিনী নির্লজ্জ হামলা শুরু করেছে। এসময় প্রতিটি পাকিস্তানি জওয়ানদের হাতকে শক্তিশালী করা প্রতিটি নাগরিকের কর্তব্য। মুক্তিযোদ্ধাদের নির্মূল করতে পাকিস্তানি সেনাবাহিনী ও শান্তিবাহিনীকে সহায়তা করুন।''
৬ ডিসেম্বর ১৯৭১। ঢাকা বেতার থেকে এক ভাষণে আব্বাস বলে, ''বিশৃঙ্খলা সৃষ্টিকারী, হিন্দুস্তান অথবা তথাকথিত বাংলাদেশের সপক্ষে প্রচারণাকারীরা আমাদের দুশমন। প্রথম সুযোগেই তাদের বিষদাঁত ভেঙ্গে দিন। আমাদের রাজাকার, আলবদর, আলশামস প্রভৃতি বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশরক্ষার কাজে নেমে পড়ুন। আমীন...আল্লাহ আকবর...পাকিস্তান পায়েন্দাবাদ।''
১৯৭৬ সালে আব্বাস আলী খানের লিখিত গ্রন্থ 'স্মৃতি সাগরের ঢেউ'-এর প্রথম অনুচ্ছেদে লেখে, ''দুর্ভাগ্য অথাব সৌভাগ্যই বলুন, মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সংকীর্ণ গণ্ডির মধ্যে ৬৭৯ দিন কাটিয়েছি। সেটাকে আমি সৌভাগ্যই বলব।
বি.দ্র. : এই পোস্টটিকে ঠেলা দেয়া সবার ধর্মীয় ও দেশমাতৃকার দায়িত্ব বলে জ্ঞান করবেন।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×