দেশের কারিগরি শিক্ষা নিয়ন্ত্রনকারী একমাত্র বোর্ড বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এই বোর্ডের অধীনে দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়। অর্থাৎ শিক্ষার্থীদের পরীক্ষা, ছুটি ইত্যাদি এই বোর্ডই দিয়ে থাকে। অবিশ্বাস্য হলেও সত্য যে বাংলাদেশে ১৪ এপ্রিল গ্রীষ্মকাল শুরু হলেও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটি ১৫ এপ্রিল শেষ হয়ে গেছে। অথচ শিক্ষার্থীদের পর্ব সমাপনী পরীক্ষাও শেষ হয়েছে ১৫ এপ্রিল। আর পরীক্ষা শেষ করে শিক্ষার্থীরা বাড়ি চলে গেছে। ফলে পলিটেকনিক ইনস্টিটিউট গুলো অধিকাংশই এখন ফাঁকা। শিক্ষার্থীরা ৬ মাসের সেমিস্টারে ২ মাস ধরে পর্ব সমাপনী পরীক্ষা দিয়েছে অথচ ছুটি পাবে না তা কি করে হয়। যেখানে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি চলছে বা ছুটি শুরু হবে। সেখানে এসব শিক্ষার্থী পরীক্ষা শেষের পরের দিনই ক্যাম্পাসে আসবে তা কি করে হয়। তাইতো শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও বোর্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শিক্ষার্থীরা বাড়ি চলে গেছে। আর চাকুরীর তাগিদে শিক্ষকেরা নিয়মিত কর্মস্থলে গিয়ে হাজিরা দিয়ে আসছেন।পরীক্ষা শেষে অন্তত ১ সপ্তাহ যদি ঘোষিত ছুটি দেওয়া হতো তবে শিক্ষক ও শিক্ষার্থীরা কিছুটা হলেও স্বস্তিবোধ করতো। অথচ এখন অঘোষিতভাবে শিক্ষার্থীরা ২ থেকে ৩ সপ্তাহ ছুটি কাটাচ্ছে। কিন্তু শিক্ষকেরা কোন ছুটি কাটাতে পারছে না। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের শিক্ষার্থী ও শিক্ষকদের কোন গ্রীষ্ম, শরৎ বা শীত কালীন ছুটি থাকলেও কাটানোর ব্যবস্থা নেই। এই অবস্থা নিরসন করা একান্ত জরুরী।
শুভংকরের ফাঁকি উনচল্লিশ থেকে তিন "শ" বাদ দিলে কত থাকে বাকি ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।