শিক্ষা প্রতিষ্ঠানে কোন ঘটনা ঘটলে তার শিকার হয় সাধারন ছাত্র-ছাত্রী। ছাত্র রাজনীতির কারনে কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে বলা হয় কিছু সংখ্যক ছাত্র রাজনীতিবিদের হাতে বন্ধী সাধারন শিক্ষার্থীদের শিক্ষা জীবন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে ভূক্তভোগী হয়ে থাকেন সাধারন শিক্ষার্থীরা। তাছাড়া ক্যাম্পাসে বা হলে ছাত্র রাজনীতিবিদদের নানান অপকর্মের শিকার হয়ে থাকে সাধারন শিক্ষার্থীরা ।
বাস্তবে কি তাই বলে?
ধরুন একটি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০০ শিক্ষার্থী আছে । এদের মধ্যে সর্বোচ্চ কতজন রাজনীতি করে? সর্বোচ্চ ২০০ জন। কিংবা ৫০০ জন। এর বেশিতো না। অর্থাৎ রাজনীতি করে এমন ছাত্র সংখ্যা রাজনীতি করে না তাদের তুলনায় কম। এখন যারা ছাত্র রাজনীতি করে তাদের অপকর্মের প্রতিবাদ করার জন্য বাকি যে শিক্ষার্থীরা আছে তারা কি কখনও ক্যাম্পাসে কোন প্রতিবাদ করেছে? মাত্র ঘুটি কয়েক ছাত্রের হাতে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন নষ্ট হতে পারে না।
মূল সমস্যাটি কোথায়?
আমরা সবাই মূলত ধান্ধাবাজ। যে যার ধান্ধা নিয়ে ঘুরে বেড়াই । খারাপ কিছু হলে অন্যের ঘাড়ে দোষ চাপাই। যখন খারাপ কিছু ঘটে তখন আমরা কেন এর প্রতিবাদ করি না। আবার করলেও নানা সমস্যার মুখোমুখি হতে হয় বলে অভিযোগ। এর কারণ কি ? এর কারন হলো যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত তাদের সংখ্যা কম হলেও এরা সংঘবদ্ধ। আর যারা রাজনীতির সাথে সরাসরি জড়িত না তারা সংখ্যায় বেশি হলেও এরা ঐক্যবদ্ধ না। যেমনটি আমাদের দেশে মহা পন্ডিত বুদ্ধিজীবিদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সবাই যদি আমরা একত্রিত হতে পারি তবে ঘুটি কয়েকের অপকর্ম দূর করা সময়ের ব্যাপার মাত্র।
তাছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কারনে কোন পরিস্থির সৃষ্টি হলে কিছু শিক্ষার্থী তাদের মানের কোনে লুকিয়ে থাকা দলের সমর্থনের করানে ঐ খারাপ কাজকে ও সমর্থন জানায়। কিছু শিক্ষার্থী মনে করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে বেড়ানো যাবে। কিছু শিক্ষার্থী মনে করে মনের আনন্দে বেশ কয়দিন ডেটিং করা যাবে। কিছু শিক্ষার্থী মনে করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে ক্লাস না হলে শিক্ষকদের বলা যাবে যে স্যার ক্লাস হয়নি পাশ করিয়ে দিবেন। আর ছাত্র রাজনীতিবিদদের মাধ্যমে বিভিন্ন অনৈতিক সুবিধা অনেকেতো সরাসরি ভোগ করে থাকেন। এরকম বিভিন্ন কারনে সাধারন আর কোন শিক্ষার্থী থাকে না। কোন না কোন কারনে সব হয়ে যায় অসাধারন। যদি সাধারনরা সাধারনের মতই থাকতো তবে শিক্ষা প্রতিষ্ঠানে কোন বিশৃঙ্খলা ঘটতো না। তুচ্ছ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতো না। হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন ঘুটি কয়েক ছাত্র রাজনীতিবিদের হাতে জিম্মি থাকতো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


