বাংলাদেশে ধর্মীয় পোশাক নিয়ে আজ হাইকোর্ট একটি রায় দিয়েছে।
হাইকোর্টের রায়, ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না
রায়ে বোরকা, টুপি ও ধুতির কথা উল্লেখ আছে।
ধর্ম যার যার, রাষ্ট্র হল সবার। আমরা এই নীতি অবলম্বন করি। ধর্মের নামে বাড়াবাড়ি কাম্য নয়।
কিন্তু মুসলমান ধর্মের দিকে বার বার তীর বেশি আসে।
খ্রিষ্টান মিশনারী প্রতিষ্ঠান গুলোতে তাদের ধর্মীয় পোশাক ছাড়া কি কেউ যায়? কিংবা যেতে পারে?
মিশনারী স্কুলগুলোর প্রাচীর উঁচু করে তৈরি করা, ভিতরে কি শিখানো হয় বাইরে থেকে কি কেউ জানতে পারে?
এরা কি তাদের ধর্মীয় পোশাক পড়তে তাদের ধর্মাবলম্বীদের বাধ্য করে না?
বোরকা, টুপি, ধুতি কি অশ্লীল পোশাক? এগুলি পড়লে কি কোন ক্ষতি হয়?
এগুলি কি কোন ইউনির্ফম হওয়ার যোগ্য নয়?
তবে শিক্ষা প্রতিষ্ঠানে ইউনির্ফম পড়ে আসতে বাধ্য করা কি উচিত?
বোরকা কিংবা টুপিকে যদি কোন প্রতিষ্ঠান ইউনির্ফম হিসেবে বেছে নেয়, তবে সেক্ষেত্রে সমাধান কী?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


