তোমার ডাকঘরে আসবে না আর কোন চিঠি,
কেননা এ চিঠি লিখতে বসেছি মৃত্যুরও পরে।
স্মৃতিময় চিঠির কাগজ জলের রঙ নিয়ে জন্মায়;
সেই চিঠি পড়তে পড়তে ভাবতেই পারো, আমার মৃত্যুও এক
পাখির উড়ন্ত ভ্রমণ, গন্তব্যের প্রতি প্রেরকের যাত্রা।
ধুলো ঝরে গেছে আজ চিঠির বাক্সে
আর আমার রয়েছে বাক্সভর্তি অনিশ্চিয়তার ইন্টারভিউ।
ঘুম ভাঙে স্বপ্নহীন রাতের প্রান্তে;
যখন প্রাপক হয়ে চেয়ে থাকি প্রেরকের আশায়।
অথচ প্রাপকও ভাবে না, সে নিজেই প্রেরক।
প্রেরকের ঠিকানায় প্রাপক পাঠাবে কি আর কোন চিঠি ?
পৃথিবীর প্রতিঘরে মনিটর বসিয়ে রাখছে প্রভু;
আমাদের ছোট ঘরে পৃথিবীর চিঠি এসে ভির করে
জমে আছে সকলের সাজানো মগজে।
বিজ্ঞাপনের ক্ষেতে কৃষকের হাতে সেলফোন ধরিয়ে দিয়েও আলোকায়ন- তাদের পেটে জুটাতে পারলো না খাদ্য।
কেবল নিয়ন বাতির ঝলসানিতে যতোখানি দেখছি,
ততটুকু অন্ধ হচ্ছি ক্রমশ...
আমাদের চুল থেকে বৈদ্যুতিক বিহঙ্গ উড়ে মিশে যায়
স্যাটেলাইট নিমজ্জনে। যেইখানে সভ্যতার গোলাপিবাগানে সারাদিন বিনারেটে নেটওয়ার্ক থাকে ...
কোন ফোনে কথা বলা যায় বলো সারারাত মৃতদের সাথে।
২৩.০৯.২০০৭
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।