হৃৎস্পন্দন
২৭ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তবুও এখনও হৃৎপিণ্ডে কাঁপুনি জাগে, একি জ্বর নাকি শৈত্যপ্রবাহ! সাপ দেখলে যেমনি আমার শিউরে ওঠে গা তোমারও রোমকূপ জ্বলে উঠবে নিশ্চিত যখন রাখবো ঠোঁট অন্তরালের মাদকফলে। ঝড় বয়ে গেলে পর ঝড় থেমে যাবে এই ক্লান্তি লগনে। বিশ্বাস করো অবিশ্বাসীরা কিংবা অবিশ্বাস করো বিশ্বাসীরা_আমি মানুষকে বিশ্বাস করি না একদম।
তবুও এখনও হৃৎপিণ্ডে কীসের যেন কাঁপুনি জাগে; আসন্ন শীতের জানালা-ছোঁয়া বাতাস এসে হামাগুড়ি দিয়ে ছোঁয় আমার মাথার আঙুল। দেখি, বরফের তলদেশে মৃত আত্মারা দিশেহারা পায়চারি করে। তাই নরকের নির্জন প্রান্তরে ঢুকে গেছে আজ জনপ্রিয় দেবতা, শোকগাঁথার কারণেই যিনি আজ অনন্য অম্লান।
তবুও কি এখনও হৃৎপিণ্ডে জাগে কোনো কাঁপুনি যখন দেখি পায়ের তলায় কেবলই সমুদ্দুর। এই কি তবে মীনজাতকের ভাগ্য! চারিদিকে বিস্ফোরণের শব্দে ভাসে হাজার বছরের কান্নার ইতিহাস, আর যে যার জানালা আটকে গড়ে মূর্খতার প্রাচুর্য। হৃদয়ে কি ভগ্ন মূর্খতা-জনিত কাঁপুনি জাগে যাকে এক ধরনের জ্বর বলে শনাক্ত করা হয়।
এখনও হৃৎপিণ্ডে কাঁপুনি জাগে চোখের সামনে দিয়ে যখন দেখি আত্মার বিনিময়ে ক্রীতদাস হয়ে বেঁচে থাকার অবিরাম আপ্রাণ রিলে-রেস।
২৪-১১-০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন