somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুর্ব পুরুষের ভুল কি আমরা শোধরাতে পেরেছি?

২৭ শে জুন, ২০১২ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জিব্রাল্টার-জাবালুত তারিকের কথা মনে পড়তেই মন ছটে যায় চৌদ্দশ' বছর আগের একটি ঘটনার কথা। সিপাহসালার তারিক সাতশ' সৈণ্য নিয়ে শত্রু আধ্যুষিত স্পেনের মাটিতে নামলেন।
তারপর পুড়িয়ে দিলেন ফেরবার একমাত্র উপায় নৌ্যানগুলো। তারপর তার সামনে রইলো সুসজ্জিত আগণিত শত্রু সৈণ্য আর পেছনে তরঙ্গ-বিক্ষুব্ধ সমুদ্র। আল্লাহর সাহায্য ও বিজয় সম্পর্কে কি দৃঢ় প্রত্যয়।

মুসলিম সিপাহসালার তারিকের আত্মপ্রত্যয় অবাস্তব ছিলো না। শীঘ্রই সত্য ও ন্যায়ের প্রতীক মুসলমানদের হেলালী নিশান স্পেনের সীমানা পেরিয়ে ফ্রান্সের প্রান্তদেশ পারেনিজ পর্বতমালার বুকে মাতাহ উচু করে দাঁড়িয়ে ইসলামের জয়বার্তা ঘোষণা করল। শুধু কি তাই? মুসা আর তারিককে যদি দামেস্কের দরবারে ফিরিয়ে আনা না হতো, তাহলে ওয়াশিংটন আরভিংয়ের ভাষায়-"আজ প্যারিস ও লন্ডনের গীর্জাসমূহে ক্রসের বদলে হেলালী নিশানই শোভা পেত।" এই ভূমধ্যসাগরের প্রতিটি ইঞ্চি স্থানে একদিন মুসলমানদের হুকুমই চলত।
কিন্তু আজ? মন বেদনায় ভরে যায়, যে স্পেনকে মুসলমানেরা আটশত বছর ধরে গড়ে তুললো আপন করে সেই স্পেনে আজ মুসলমানদের সাক্ষাত মিলে না। তারা বিধধস্ত ও বিতাড়িত।
কিন্তু কেন এই পতন? ইতিহাস মুসলমানদের দূর্বলতা আত্মকলহকেই এজন্য দায়ী করছে। কিন্তু এই আত্মকলহ আর দূর্বলতা এল কোথা থেকে?সে কি আদর্শচ্যুতি থেকে নয়?
মনে পড়ে যায় একজন লেখকের কথা "মুসলমানরা আপন উসূল এবং ইসলামী জোশ হতে যখন দূরে সরে পড়লো, তখন খোদা তাদের এ নিয়ামত কেড়ে নিলেন।এরই ফলে আবার একদিন খ্রীষ্টান শক্তি সেই বিজয়ী মুসলমানদের উত্তরাধীকারীদেরকে এসব দেশ হতে এমনই ভাবে বের করে দিল যে, সে সব দেশের মুসলমানদের নামের আর কোন চিহ্নই থাকলো না।"

পুর্ব পুরুষের ভুল কি আমরা শোধরাতে পেরেছি?যদি পারতাম তাহলে ক্ষুদ্র ইস্রাইলের কাছে আমরা এমন করে মার খাবো কেন?

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×