একটি স্বাধীন রাস্ট্রের জন্য ২৬ বছর যুদ্ধ করে প্রভাকরন পৃথিবী ছেড়ে চলে গেছেন অজানা কোথাও।স্বাধীন ভূমির জন্য জীবন দেবার যে মানে,তার সাথে আজকের এই বাজার কেন্দ্রিক জীবন ব্যাবস্থার কি কোন মানে আছে? নেহেরু, জিন্নাহ,শেখ মুজিব যে স্বাধীনতার কথা বলেছেন,যে স্বপ্নের ভূমি এর কথা বলেছিলেন,বাস্থব অবস্হার সাথে তাদের কথার কি কোন মিল আছে? ভারত কে যদি এই অন্চলের মধ্যে সবচেয়ে ভাল গণতানত্রীক সমাজব্যাবস্থার দেশ বলা হয়ে থাকে। সেখানকার যে চিত্র আমাদেরকে টেলিভিশনের পর্দায় দেখায় তার সাথে বিহারের কিংবা আসামের যে কৃষক ২০ টাকার জন্য আত্বহত্যা করতে বাধ্য করে যে দেশ, তার সাথে অমিতাভ বচ্চন,শাহরুখ খান,কারিনা কাপুর এর যে ঐশর্যময় জীবনযাত্রা,তার যে স্বাধীনতা, ভূমিহীন কৃষক অনাহারী গৃহহীন মানুষ তার যে স্বাধীনতা তা কি কোন ভাবে মিল করে? এলিট শ্রেণীর জন্য যে সমাজব্যবস্থা, তার সাথে নিরক্ষর ভূমিহীন মানূষদের একই দেশে থাকবার কি কোন অধিকার আছে? এই সব নোংরা অশিক্ষিত,অর্ধশিক্ষিত ইংরেজী না জানা মানুষ কে, এলিট শ্রেণীর শ্রমিক হিসাবে, তাদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে দেখা হয়।আমাদের ভাবার সময় কি এখনও আসে নাই যে, স্বাধীনতার আসলে কোন মানে নাই।নিউইয়র্ক এর রাস্থায় ঘুমানো গৃহহীণ মানূষ,আফ্রিকার অপুস্টিতে কংকালসার প্রায় মৃত শিশুটি কিংবা দক্ষিণ এশিয়ার গরীব ভূমিহীন কৃষকের বেচে থাকার যে পরিশ্রম সেখানে স্বাধীনতা কিংবা নিজেদের ভাষায় কথা বলার লোকেরা শাসন করল কি করলো না সেটা তার জন্য খূব গুরুত্বপূর্ণ হয়ে উঠে কি?যে নিপিড়িত মানুষদের উদ্ধার এর কথা বলে আমরা যুদ্ধে লিপ্ত হই, তা কি আমাদের শোষক হতে চাওয়ার বহিঃপ্রকাশ।অন্য জাতীর,অন্য ভাষার লোকেরা শাষণ কেন করবে?আমরা শাষণ করবো। আমরা মন্ত্রি হবো।দামি গাড়ি, দামি বাড়ি, সুন্দর বউ, সুন্দর সুন্দর ছেলেমেয়ে থাকবে।এই সব নোংরা অশিক্ষিত,অর্ধশিক্ষিত ইংরেজী না জানা মানুষ পাঁচ বছর পরপর ভোটের জন্য প্রখর রৌদ্রে দাড়িয়ে এলিট শ্রেণীকে ভোট দিবে আর স্বপ্ন দেখে যাবে।গণতন্ত্র,সমাজতন্ত্র,একনায়কতন্ত্র, হায় কতো তন্ত্র যে আছে এলিট শ্রেণীর কাছে? মানুষের সাথে মানুষের তফাৎ করে যে তন্ত্র তার নাম কি ‘শিক্ষা’?
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই
ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।