somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধু

২৩ শে মে, ২০১০ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক হয়েছে, এবার সবার থামা উচিৎ। আর কত? জাতির জনক, জাতির ঘোষক আর বাঙালী না বাংলাদেশী_এ নিয়ে চিল্লাবে? নির্বোধ শিশুটিও আমাদের মূর্খতা দেখে হাসছে এবং বলছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। শিশুটি জাতীয় সঙ্গীত ভালোবাসে আর ওই সঙ্গীতের মাঝে তাঁর দেশ ও দেশপ্রেমকে খূঁজে পায়। আর আমরা ওমুকের সৈনিক, তমুকের সৈনিক পরিচয় দিয়ে এই সুন্দর দেশটাকে, এদেশের প্রাণ_কৃষক শ্রমিক মেহনতিকে প্রতিনিয়ত পদদলিত করে নিজেদের স্বার্থ রক্ষা করছি।
আর পূঁজি হিসেবে ব্যবহার করছি জাতির জনক, জাতির ঘোষক আর মুক্তিযুদ্ধ এবং ধর্ম। সব শালা একই। ব্যতিক্রম খুঁজে পাওয়া দায়! কারণ তাঁদেরকে আমরা মরার সাথে সাথে মেরে ফেলেছি। না মারলে তো ২/৩ নেতার দেশ বানানো যায় না, তাই। সকল সংগ্রামী-বিপ্লবীদের স্মরণ না করে মাত্র ২/৩ জনকে মহান করার কোনো মানে আছে কি? আমি বা আমরা সম্মিলিতভাবে কাউকে যদি ছোট বা বড় বানাই তাতে কি তারা ছোট বা বড় হয়ে যায়?
এদেশের স্বাধীনতা, গণতন্ত্রের লড়াইয়ে সকলের আবদান রয়েছে। তেমনি ভারত স্বাধীনতা আন্দোলন- সংগ্রামেও যাদের আবদান রয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিৎ নয় কি? সত্যিকারভাবে সকলের আবদান ঐতিহ্য সংরক্ষণ করে নতুন প্রজম্মের কাছে তুলে ধরতে হবে। সকল প্রকারের সংকীর্ণতা পরিহার করে সোনার বাংলাকে গড়ে তুলতে হবে।
এই দেশটিকে যারা ভালবেসে গড়ে তুলতে চেয়ে ছিলেন তাঁদের মধ্যে অন্যতম প্রধান হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার পুরোধা এবং বাংলাদেশের জাতির জনক হিসেবে বিবেচিত। তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রতিষ্ঠিত আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং পরবর্তীতে এদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জনসাধারণের কাছে তিনি "শেখ মুজিব" নামে বেশি পরিচিত এবং তার উপাধি হচ্ছে বঙ্গবন্ধু।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×