somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"ডাক্তার আসিবার পুর্বে রোগিটি মারা গেল" এর ইংরেজী ট্রানস্লেশন

০৩ রা অক্টোবর, ২০১২ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইংরেজী ট্রানস্লেশন শেখা ছিল অনেক টা বিভীষিকার মত। অদ্ভুত অদ্ভুত সব বাক্যের ট্রানস্লেশন করতে গিয়ে কতবার যে চোখের জল, নাকের জল এক হয়ে গিয়েছিল তার হিসাব নেই।

ইংরেজী ক্লাস চলছে। স্যার এসে বুঝাচ্ছেন পাস্ট পারফেট টেন্স। অতি জটিল একটা ব্যাপার। অতীত কালে দুটি ঘটনা যদি এক সাথে ঘটে তবে আগে যে ঘটনা ঘটবে তা পাস্ট পারফেক্ট, পরে যেটি ঘটবে সেটা পাস্ট ইন্ডেফিনিট।

একটা বাক্য শুনে অনেকক্ষণ ধরে মাথা চুলকানো লাগতো। "মুরগি টি একটি ডিম পাড়িল' শুনে ভাবতাম, ডিম আগে না মুরগী আগে। আমি আবার ক্লাসে বিশেষ জ্ঞানী বলে পরিচিত ছিলাম। এর জন্য স্যারের হাতে দু চারটে ঘা প্রায়ই খাওয়া লাগত। তারপরও দমে যেতাম না।

তো, সেদিন স্যার পাস্ট পারফেট টেন্স বোঝানোর পর জিজ্ঞাসা করলেন, সবাই বুঝেছি কি না। সবাই তাদের ঘাড় ৪৫ ডিগ্রী বাঁকা করল, আমি করলাম প্রায় ৯০ ডিগ্রী। স্যার ধরে নিলেন আমিই সবচেয়ে ভাল বুঝেছি। :D :D

আমাকেই তাই প্রথমে বলতে বললেন, "ডাক্তার আসিবার পূর্বে রোগিটি মারা গেল" এর ট্রানস্লেশন। আমি নিতান্ত তাচ্ছিল্যের ভঙ্গীতে হাসলাম। ভাবটা এমন, এরকম সহজ ট্রানস্লেশন ধরাতে আমি খুবই অপমানিত বোধ করেছি। কি উত্তর দিয়েছিলাম একেবারে সঠিক টা মনে নেই। তবে উত্তর দিয়েছিলাম প্রায় সাথে সাথে, অনেক টা এরকম--"দি ডক্টর কামস বিফোর দি পেশেন্ট হ্যাড ডাই"।

উত্তর শুনে স্যার কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেলেন। সম্বিত ফিরে পেতে যতটুকু সময় লাগল আমি ততক্ষণে বিজয়ীর বেশে আশেপাশের সবার দিকে আরেকবার তাচ্ছিল্যের দৃষ্টি দিয়ে, বসে পড়লাম আমার বেঞ্চে।

বসতে না বসতেই স্যারের হুঙ্কার শুনতে পেলাম। "এই হতচ্ছাড়া, বসলি ক্যান, বেঞ্চের উপর দাঁড়িয়ে থাক। যতক্ষণ ক্লাস শেষ না হবে, ততক্ষণ দাঁড়িয়ে থাকবি"।

ক্লাসশুদ্ধ প্রায় সবাই হো হো করে হেসে উঠল। স্যার ওদের দিকে আবারো অগ্নিদৃষ্টি দিলেন। যাদের যাদের হাসি দেখতে পেয়েছিলেন, এবার সবাইকেই ধরলেন ঐ একই ট্রান্সলেশন। সবারই আমার মত অবস্থা হল। ক্লাসশুদ্ধ বেঞ্চের উপর দাঁড়িয়ে :D :D। কেউ বাইরে থেকে দেখলে, নির্ঘাত ভাবত জাতিয় সঙ্গীতের ক্লাস চলছে। বেশী বেশী সম্মান দেখানোর জন্য, মেঝে বাদ দিয়ে সবাই বেঞ্চের উপর দাঁড়িয়ে আছে।

ঐদিনই বুঝলাম পাস্ট পারফেক্ট টেন্স কি জিনিষ।

সব রাগ গিয়ে পড়ল ঐ ডাক্তারের প্রতি। শালার ডাক্তার রা সবসময় রোগী মারা যাবার পরেই আসে কেন?

আমার ধারণা, ছোট বেলায় পাস্ট পারফেক্ট টেন্সের এই ট্রানস্লেশন টা করতে গিয়ে, সবারই কম-বেশি এরকম অভিজ্ঞতা আছে।

সেই থেকে আমরা ডাক্তার দের দু'চক্ষে দেখতে পারি না।



সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১১:৫৬
১৯টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

সুবোধকে আমরা কি খুব দ্রুত ‘ব্র্যান্ড’ বানিয়ে ফেলছি?

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০১




ঢাকার দেয়ালে একসময় হঠাৎ করেই দেখা দিত একজন মানুষ। নাম তার সুবোধ। পাশে লেখা থাকত ‘হবেকি?’

কে এঁকেছে, কেন এঁকেছে, আবার কোথায় আঁকবে—কেউ জানত না। ওই না-জানাটাই ছিল শিল্পের একটি... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×