somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃত্তবন্দী বাংলাদেশ ক্রিকেট-কিছু কথা

২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোচ এসেছে, কোচ গিয়েছে, আরো অনেক কোচ আসবে ভবিষ্যতে। কিন্তু আমরা কি আমাদের বৃত্ত থেকে বের হতে পেরেছি? খুব বেশি হলে, বৃত্তের পরিধি হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু বৃত্ত থেকে আমরা আজো বের হতে পারিনি।

এর কারণ কি?

আমরা বিশ্বমানের ভালো খেলোয়াড় খুব বেশি পাই নি, তাই? নাকি বিশ্বমানের ভালো কোচ আমরা কখনোই পাইনি?

জবাব এক বাক্যে----না এর কোনটাই না।

প্রথমতঃ বিশ্বমানের খেলোয়াড় আপনা-আপনি আকাশ থেকে পড়ে না। সেই খেলোয়াড়কে তিল তিল করে গড়ে তুলতে হয়। করতে হয় তার নিবিড় পরিচর্যা।

প্রশ্ন হলো এই তিল তিল করে গড়ে তোলার কাজটি কে করেন? কোচ? বিসিবি প্রধান, নির্বাচক, সি ই ও। এর উত্তর ও একবাক্যে---- না। এরা কেউ ই ব্যক্তিগতভাবে এই কাজটি করেন না।

এই কাজটি করার জন্য প্রয়োজন একটা সুনির্মিত পদ্ধতি/সিস্টেম।

এই পদ্ধতি টি কি হবে সেটি নিয়ে ভাবার জন্যই দরকার ক্রিকেট সম্পর্কে যাদের গভীর জ্ঞান এবং ভালবাসা আছে, এরকম কিছু ব্যক্তি।

ধরে নিলাম এই কাজটি করে আমাদের বি সি বি তার বিভিন্ন অঙ্গসংগঠন ও কমিটির মাধ্যমে। এরা মিলে তৈরী করেন মহাপরিকল্পনা এবং কর্মকৌশল।

তারা মাঠপর্যায় থেকে সম্ভাবনাময় খেলোয়াড় বাছাই করেন এবং তাদের কে এই পদ্ধতির মধ্যে নিয়ে আসেন। এ পর্যন্ত ঠিক আছে।

এর পর আসে খেলোয়াড়দের গড়ে তোলা, আর তাদের পরিচর্যার বিষয়।

এই পর্যায়েই আমাদের প্রয়োজন পড়ে কিছুটা ব্যক্তিনির্ভর হয়ে পড়ার। সেই ব্যক্তিটি হলো একজন দক্ষ কোচ বা একগুচ্ছ দক্ষ কোচিং স্টাফ। এরা তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা আর অভিজ্ঞতা দিয়ে ঐ খেলোয়াড় দের কে বিশ্বমানের করে গড়ে তোলেন। এই সিস্টেমে বিসিবির ভুমিকা হলো, কোচিং স্টাফদের কে তাদের চাহিদামত প্রয়োজনীয় যাবতীয় সহায়তা প্রদান করা। এর বাইরে আর কিছুই না।

এই খানে এসেই বার বার হোঁচট খাচ্ছে আমাদের ক্রিকেট। ফজলুর রহমান পটল-আলী আসগর লবী-মোস্তফা কামাল, পরিবর্তন হয়েছে বি সি বি নেতৃত্বের স্থান টি, কিন্তু সেই পদ্ধতি যা ছিল তাই রয়ে গেছে। সেটি হচ্ছে, কোচিং এর সহায়ক না হয়ে লীডার (বস) হবার প্রবণতা। যার কারণে আমারা দেখতে পাচ্ছি স্যাণ্ডুইচ খাবার সিদ্ধান্তেও হস্তক্ষেপ, কারা কারা মূল একাদশে খেলবে সেখানেও হস্তক্ষেপ।

কোচিং কে মূল চালিকা শক্তি না ভেবে নিজেদেরকে চালিকা শক্তি ভাবা। কোচিং কে অধীনস্ত ভাবা। এই প্রবণতা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে হবে। সুনিপূন বিচার বিশ্লেষন করে কোচিং স্টাফদের কে নিয়োগ দিতে হবে। তাদের কে কর্মচারী ভাবা যাবে না। এই পর্যায়ে বি সি বির ভূমিকা হবে শুধুই সহায়ক, নেতৃত্ব নয়। এটা যেদিন আমরা নিশ্চিত করতে পারব, সেদিন থেকেই আমরা বৃত্তের আগল ভাঙতে পারব।

যদি একটি মানব দেহের সাথে ক্রিকেট কে তুলনা করি, তারা (সেই কোচিং স্টাফ রা) হবে কৃকেটের মাথা-অর্থাৎ ব্রেন। খেলোয়াড়েরা হবে তার প্রাণ (হৃৎপিন্ড) আর বিসিবি ও তার বিভিন্ন কমিটি হবে তার হাত-পা-চোখ।
এই পর্যায়ে হাত-পা-চোখের দায়িত্ব হবে শুধু ব্রেনের নির্দেশ অনু্যায়ী তাকে সহায়তা করা, যেন প্রাণ তার আপন ছন্দে স্পন্দিত হতে পারে।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১২:১৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

সুবোধকে আমরা কি খুব দ্রুত ‘ব্র্যান্ড’ বানিয়ে ফেলছি?

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০১




ঢাকার দেয়ালে একসময় হঠাৎ করেই দেখা দিত একজন মানুষ। নাম তার সুবোধ। পাশে লেখা থাকত ‘হবেকি?’

কে এঁকেছে, কেন এঁকেছে, আবার কোথায় আঁকবে—কেউ জানত না। ওই না-জানাটাই ছিল শিল্পের একটি... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×