গত কয়েকদিন ধরে কুমার নদের তীরঘেঁষা পূর্ব গাছবাড়িয়া গ্রামের প্রায় ১০ হাজার মানুষের মাদারীপুর জেলা সদরে আসার একমাত্র সংযোগ বেড়িবাঁধ কাম রাস্তাটিতে ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে ৫ হাজার হেক্টর জমির ফসল। আতঙ্কিত মানুষ পূর্ব গাছবাড়িয়া প্রভাতী যুবসংঘ ক্লাবের উদ্যোগে ভাঙন প্রতিরোধে বাঁশ ও মাটি দিয়ে মেরামত করছেন ২ কিলোমিটারের এ বেড়িবাঁধ এবং যাতায়াতের রাস্তাটি। বাঁশ ও গাছের অর্থও দিচ্ছেন নিজেরা চাঁদা তুলে। তবে সরকারি কোনো সংস্থা ও রাজনৈতিক নেতারা ভাঙন প্রতিরোধে কোনো ভূমিকা না রাখায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
বেড়িবাঁধ নির্মাণের মূল উদ্যোক্তা ফজলুল হক বেপারী কালু অনেকটা দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের এই গ্রামটিতে কোনোদিনই কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান সবার কাছে গিয়েছি এই কুমার নদে ২ কিলোমিটারের একটি বেড়িবাঁধ দেয়ার জন্য, কিন্তু তারা সব সময়ই প্রতিশ্রুতি দিয়ে গেছেন। পূর্ব গাছবাড়িয়া যুবসংঘের সভাপতি মোঃ মিজানুর রহমান বলেন, আমাদের এই কুমার নদে বেড়িবাঁধ দেয়ায় এ অঞ্চলের ৩ হাজার পরিবারের জমিজমা-ঘরবাড়ি চরম হুমকির সম্মুখীন হতে হয়নি। একইসঙ্গে রক্ষা পেয়েছে কয়েক হাজার ফসলি জমি। সরকারের কাছে আমাদের দাবি, আমাদের এই দুই কিলোমিটার বেড়িবাঁধটি বাঁশ-কাঠের পরিবর্তে স্লাব দিয়ে নির্মাণ করে এই গ্রামের ১০ হাজার মানুষের চলাচলের উপযোগী একটি রাস্তা তৈরি করে দেয়া হোক।
মাদারীপুরে স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ নির্মাণ হচ্ছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।