কীটনাশক ছাড়া বেগুন উৎপাদনের বিকল্প প্রযুক্তি উদ্ভাবন
কীটনাশক ব্যবহার ছাড়া বেগুন উৎপাদনের বিকল্প প্রযুক্তি উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। গত ১০মে যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে আয়োজিত মাঠ দিবসের আলোচনায় বক্তারা এ তথ্য জানান।
বিটি বেগুনের কার্যক্রমের ওপর এই মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফিরোজ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ বজলুল হক মিঞা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এম এ বি সিদ্দিক ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের যশোরের উপ-পরিচালক জি এম আবদুল হাকিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিটি বেগুন প্রযুক্তি উদ্ভাবনের সঙ্গে জড়িত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন আহমেদ, ড. সৈয়দ নূরুল আলম ও আ স ম মাহবুবুর রহমান খান।
কৃষিবিদ ও কৃষি বিজ্ঞানীরা জানান, বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা বেগুন চাষের প্রধান অন্তরায়। কৃষক এই পোকা দমনে বিভিন্ন প্রকার কীটনাশক যথেচ্ছ প্রয়োগ করে থাকে, যা মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে। কৃষি বিজ্ঞানীরা বিভিন্ন বেগুন জাতে জিনের প্রবেশ ঘটিয়ে বিটি বেগুনের জাত উদ্ভাবন করেছেন, যা বিষমুক্ত বেগুন উৎপাদনে সহায়ক হবে। মাঠ দিবসে কৃষকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এই প্রযুক্তির কার্যকারিতা সরজমিন দেখানো হয়।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।