চুনারুঘাটে ১০ লাখ ঘনফুট গ্যাসের সন্ধান
০৮ ই জুন, ২০১০ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হবিগঞ্জের সীমান্তবর্তী উপজেলা চুনারুঘাটের ইসলামপুর এলাকায় প্রায় ১০ লাখ ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বাম্পিংয়ের মাধ্যমে পেট্রোবাংলার উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই গ্যাস প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়। ফলে চুনারুঘাটসহ গোটা হবিগঞ্জজুড়ে বইছে আনন্দের বন্যা।
জানা গেছে, বেশকিছু দিন ধরে ওই উপজেলাধীন রানীগাঁও ইউনিয়নের রানীগাঁও, ইসলামপুর, মনিপুর ও পারকুলসহ আরও কয়েকটি স্থানে তেল ও গ্যাস অনুসন্ধানের কাজ চালাচ্ছিল পেট্রোবাংলার প্রকৌশলীরা। এক পর্যায়ে গ্যাস পাওয়ার প্রত্যাশা করেন তাঁরা। পেট্রোবাংলার চেয়ারম্যান ড.হোসাইন মঞ্জুর এবং ব্যবস্থাপনা পরিচালক আমিরুল রহমানের উপস্থিতে রবিবার দুপুর প্রায় ১২ টায় ওই এলাকায় দু'টি বাম্পিং করা হয়। এই বাম্পিংয়ে প্রকৌশলীরা নিশ্চিত হন এখানে রয়েছে বিপুল পরিমাণ গ্যাস। পেট্রোবাংলার একটি সূ্ত্র সোমবার দুপুরে এই গ্যাস প্রাপ্তির বিষয় পুরোপুরি নিশ্চিত করে। পেট্রোবাংলার ব্যবস্থাপনা পরিচালক আমিরুল রহমানের ধারণা এই কূপে ১০ লাখ ঘনফুট গ্যাস রয়েছে। পরে পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসাইন মঞ্জুর জনতার উদ্দেশে বলেন, এই গ্যাস উত্তোলন শুরু হলে এলাকার বেকারদের চাকরি দিয়ে জীবিকার পথ নিশ্চিত করা হবে। তিনি বলেন, দ্রুত এই গ্যাস উত্তোলনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ওই গ্যাস পাবার খবর ছড়িয়ে পড়লে চুনারুঘাটসহ হবিগঞ্জের সকল পেশার মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা। বেজায় খুশি এলাকার মানুষ। ঘরে ঘরে গ্যাস পাবার প্রত্যাশা করছেন অনেকেই।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১০ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন