যানজটের কারনে প্রতিদিন আমাদের জীবন থেকে মূল্যবান কত সময় অপচয় হচ্ছে তা আমরা কখনো ভেবে দেখেছি কি? প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠান অথবা কর্মেক্ষেত্রে যাতায়াতের সময় দুই থেকে তিন গুণ বেশী সময় লাগছে। কখনও বা তার চাইতে বেশী সময় রাস্তাতে পার করতে হয় শুধু মাত্র যানজটের কারনে । যানজটের কারনে রাস্তাতে যে সময় পার করতে হয় তা আমাদের জীবনে কোন কাজে আসে না। বরং রাস্তার কালো ধোঁয়া, ধুলাবালি, রোগ জীবানু এবং রাস্তার পাশে খোলা ডাস্টবিন থেকে আসা অসাস্হ্যকর গন্ধ শুধু শরীরকে অসুস্হ্য করে তোলে না বরং মনকেও বিষিয়ে তোলে।
আমাদের কাজ-কর্মে সময় মত করতে না পারার কারনও এই যানজট। আমাদের জীবনে যানজটের কারনে কত মূল্যবান সময় নষ্ঠ হচ্ছে এবং আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উন্নত দেশের সাথে তাল মেলাতে ব্যর্থ হচ্ছি শুধুমাত্র্ যানজটের কারনে। আমরা আমাদের সময়কে সঠিক ভাবে কাজে লাগাতে পারছিনা, সময়ের কাজ সময় মত করতে পারছিনা । ছাত্র জীবনে পড়ে এসেছি সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না । কিন্তু কর্ম জীবনে এসে দেখছি যে, যানজটের কারনেই আমরা পিছিয়ে পড়ছি অনকে খানি।
অনিয়ন্ত্রিত ও অপরিক
তারপরও এই যানজটকে আমরা নিত্যদিনের সাথী করে নিয়েছি। এ নিয়ে কারো কোনো মাথা ব্যাথা নেই। তাই আমদের নিত্যদিনের সাথী যানজট দিনদিন প্রকট আকার ধারন করছে। কোন রূপ ব্যবস্হা না গ্রহণ করলে আগামী পাঁচ বছর পরে যানজট কিরুপ ভয়াবহ আকার ধারন করবে তা ভেবে শিওরে উঠতে হয়। তাই যানজট নিরসনে সরকার ও জনগণ প্রত্যেকের এগিয়ে আসতে হবে। আসুন আমরা প্রত্যেকেই ট্রাফিক আইন মেনে চলি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


