কেউ জানেনা আসলে সত্য কিছুই,
কারন আমি বলছি, কারন আমি মানছি;
এবং সবচেয়ে পরম সত্য এই যে
আমিও কিছুই বুঝিনা,
আমি জানিনা কোন কিছুই।
তাই বলছি কেউ না, কেউ না।
কেবলই সত্য মিথ্যার অদল বদল ,
কেবল দুটি ঋতু ওই সত্য মিথ্যা
আসে যায় , উল্টায় পাল্টায় বারবার।
সবচেয়ে পরম সত্য কথাটা বলছি
আমি যে সবচেয়ে বেশী মিথ্যের ঋতুতে
নামি খোলা পথে , বলি মিথ্যের বুলি।
সবচয়ে পরম মুর্খ আমি , তাই
আমি বলছি কেউ না কেউ না বোঝে কিছুই,
সবচেয়ে সত্য কথাটা বলছি মিথ্যে কন্ঠে আমার।
17/09/06
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


