somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেলে বউ এর কান্না

২১ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(গতকালের নিম্নচাপে, ঝড়ে বঙ্গোপসাগের নিখোঁজ সহস্র জেলের ফিরে আশার কামনায়, মিনতি করি পরম শক্তির কাছে , যদি পার ফিরিয়ে এনো সবাইরে, সবারই ঘরে অপেক্ষায় মা -বাবা, বউ , ছেলে কিবা মেয়ে)

প্রতিদিনের মত সূর্যটা ডুবে ছিল সাঁঝে
সাগর পারে সূর্য ডোবায় হয়তো কোন বিশেষত্ব আছে
যার জন্যে কত দূর দূরান্ত অজানা হতে ছুটে ছুটে আস কত শত মানুষ।
কিন্তুু কমলা বিবি সাগর পাড়ের নারী , তার কাছে সূর্য ডোবা মানেই
সাগরের জলে সূর্যের এক রাতের পলায়ন সেই আজন্ম কাল থেকেই;
আর ভীষন আকাঙ্খা ডোবা সূর্যের কাছে সে যেন সঙ্গী হয় একজনের ঐ সাগরের বুকে যে সূর্যের মত অদৃশ্য নোনা জলের বিস্তির্ণ সমারোহে, কিন্তু অনেকদিন ধরে।

প্রতিদিনের মত আকাশে কালো কালো রঙের অবিচ্ছিন্ন বাঁধন
তাকে নিয়ে যায় কল্পনায় একজন মানুষের মনে যে সাগর জলে
নৌকা ভাসায় পেটের টানে হৃদয়পটে কমলা বিবির প্রেম এর ছবি নিয়ে।
এবার যাবার সময় চোখে পানি ছিলনা ঠিকই , অনভ্যাসে জলহীন চোখ
তার মত জেলে বউ দের স্বভাবত অভ্যাস, কিন্তু সাগরে মাছের মৌসুম
আগত প্রায় , একটু বেশী দিনই এবারে বিচ্ছিন্নতা পতি পত্নীতে,
মনের চোখ তাই তার কেঁদেছিল অলক্ষে। কোলের শিশুটা ঘুমাচ্ছিল
আর বাকীদুটো ব্যস্ত ছিল ভেজা বালুতে অনাবিষকৃত কোন মজার খেলায়।

প্রতিদিনের মত টিমটিমে বাতি টা জ্বালিয়ে কোলের শিশুটার মুখে দিচ্ছিল
স্তনের বোঁটা, বাকীদুটো কে দেখা যাচ্ছেনা আশেপাশে, হঠাৎ প্রবল বাতাস
তেড়ে ফুড়ে আসে। বালির উপর ঠুনকো খড়ের চালা কেঁপে ওঠে কোন অজান শংকায়। পরম দুধের আস্বাদ ভুলে ওয়া ওয়া করে কেঁদে ওঠে কোলের শিশু,
বহুদিনের অভিজ্ঞ জেলে বউ এর প্রাণেও ভয় জাগে, ছোট ছেলে আর
মেয়েটাকে ধমকায়, কিবা মরতে গিয়ে এ ঝড়ের মাঝত বলে বলে ।
অজ্ঞাতে মনও বলে, ও সেলিমের বাপ মরণত ওত কাছ তোন দেখি দেখি
তোমার কি আজ আর ভয় ন' লাগে, আমার যে লাগিবে ...অনিশ্চয়তা কুড়ে
কুড়ে খায় হার মাংস ধীরে ধীরে । ছেলে মেয়েটা ফিরে এলে বকে আরেকচোট।

প্রতিদিনের মত সাঝ পেরিয়ে রাত ঘন প্রহরের দিকে এগোয় সময়। নিঃসঙ্গ
রাতে তার পরশ শূণ্যতার কাব্য রচনার ক্ষণ এগিয়ে আসতে থাকে, বাচ্চাগুলো
খেতে বসে ঘুমানোর আগে, কিন্তু আজ ওরা ও ঘুমাতে চায়না। জেলে বউ ও পারেনা বলতে ঘুমাতে, ভয় যদি বাকী জীবন এমন একএকা পরশ শূণ্যতা জুড়ে বসে।
ঝড় বেড়েছে, খবর এসেছ কানে নিম্নচাপ বেড়েছে সাগরে। মনের সাগরে তাইতো
ভীষণ ঘূর্নিঝড় দ্রুততর। এলাপাথাড়ি বৃ িষ্টতে চালের ফুটো দিয়ে জল ঝরে...
গায় পানির ফোটা কার যেন কথা বলে ..সে ফোটায় অতি চেনা জেলের গায়ের গন্ধ।


প্রতিদিন এর মত ভেবেছিল নির্ঘুমতা একসময় ঘুমের কাছে হেরে যাবে। কিন্তু ঝড় থামলেই তো তবে। ছেলে মেয়েগুলো ঘুমিয়েছে ভয় ভয় মনে, বাবা বাবা ডেকেডেকে।
কমলা বিবি আল্লাহ আল্লাহ করে বারবার , দোয়া দরুদ আবোল তাবোল যা জানে
আওরাতে থাকে অবিরাম। সে জেন বেঁচে থাকে নিষ্ঠুর সাগরের কিছু অবশিষ্ঠ মমতায়।
কোলে শিশুর অবিরাম কান্না আর ঝড়বাদলের অশনি সংকেত হত্যা করে তার ঘুম।


----পরদিন সকালে খবর আসে বঙ্গোপসাগরে গতরাতের ঝড়ে গেছে হারিয়ে
শত শত নৌকা, ট্রলার ; হারিয়েছে সাগরের নিষ্ঠুর গর্ভে হাজারো জেলে আর নাবিক।
এবার সত্যি জমানো ক্রন্দন জল চোখের সরু পথে বের হবার সুযোগ পেয়ে যায়।
মনে অযুত নিযুত ভয় হয়, কষ্টের এক নতুন ঝড় বয় আর যদি কখনও দেখা না হয়।

22/09/2006
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৪:২৪
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্মি এখনও ব্যারাকে ফিরে যাচ্ছেনা কেন?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৫

“শেখ হাসিনার পতনের মূল কারণ ছিল চীনের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়া, যা যুক্তরাষ্ট্র ও ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই ভূরাজনৈতিক অসন্তোষকে কাজে লাগিয়ে, দেশের অভ্যন্তরে একটি পরিকল্পিত পরিবর্তন... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

লিখেছেন নতুন নকিব, ২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:০৩

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

জ্যোতির্বৈজ্ঞানিক বাস্তবতা, ভৌগোলিক প্রভাব এবং আধ্যাত্মিক প্রতিফলন

আমরা প্রতিদিন যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখি, সেটাকে এতটাই স্বাভাবিক... ...বাকিটুকু পড়ুন

সাংবাদিক নারীরা কি টিপিক্যাল, চিন্তার গভীরতা কি ওদের কম??

লিখেছেন শেহজাদ আমান, ২৪ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০



সাংবাদিক নারী বা সাংবাদিকতার সাথে সম্পর্কিত পেশায় জড়িত মেয়েরা কি একটু টিপিক্যাল টাইপের হয়??
আমার তো তা-ই মনে হয়! এছাড়া, চিন্তার গভীরতা ওদের একটু কমও মনে হয়েছে আমার... ...বাকিটুকু পড়ুন

সব দুনিয়ার আহার যোগাই, আমরা না পাই খাইতে

লিখেছেন ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪



সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন... ...বাকিটুকু পড়ুন

×