কেউ শুনবেনা কান পেতেও, তবুও সুতীব্র সে চিৎকার।
নিজ হাতে আপন মনের বাতাসে ছড়াব জীবাণূ বোমা;
ভেঙে যাবেনা, কেবল তিলে তিলে ধ্বসে যাবে আস্তর।
পাথর তো গড়েছি অনেক মনে সেজে বিমুর্ত পাষাণ বিরহ শিল্পী;
পাথরে পাথরে ঘষে ঘষে সজোড়ে দাবানলের আগুন জ্বালাব;
সবুজ সমপদ ধূসর হবেনা, তবুও ভীষন দাহ মনের হিমাগারেও।
কত গতির ঝড়ইবা আর এসেছে ভূবনে, তারও বেশী গতি নিয়ে
ঝড় আস্তানা গাড়ে মনের সাগর আর আকাশের সীমান্তে।
সে ঝড়কে দূর থেকে হাত নেড়ে ডাকব কাছে , খুলে দেব মনের দ্বোর।
বিতত বনভূমি মনের ধ্বংস হবেনা তাতে, হবেনা আটকুড়ে চিরতরে,
তবুও বিকলঙ্গ হয়ে পড়ে ঝড়ের তান্ডবে সদ্যজাত চারা গাছটিও।
25/09/2006

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

