মানুষ বলেই কি?
২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কখনও বোঝাতে পারিনি ভালবাসি। কখনও না। সেটা আমার প্রগাঢ় ব্যর্থতা। তুমি পেরেছিলে এবং ভীষণ অদ্ভুত যখন ভাবি সেটাও ব্যর্থতা এক তোমার। গাণিতিক নিয়মে ব্যর্থতা ব্যর্থতা সংযোগ করেই দিলাম। বাড়ল ব্যর্থতার তীব্রতা আরও। সূর্য পৃষ্টে শুরু হলো ফিউশন। ভাঙছে গড়ছে কষ্ট বেদনা, যাতনা ক্রমান্বয়ে। কমে আসছে ধীরে ধীরে শক্তি। আমি সূর্য আর তুমি অপূর্ব চাঁদ। সূর্যের মত ধীর লয়ে জ্বলে জ্বলে হয়ে যাব ক্ষয়; সূর্যেরটা বোঝা যায়না। আমার টাই আর বুঝবে কে? পথ হারা রাতে আমার, চাঁদনী আলো ছড়াবে তুমি পথে পথে। মনে রেখো সূর্যের আলোই সূর্য বিলায় চাঁদকে, চাঁদের তাতে হয়না মোটেও পাপ। সূর্যের কি তবে পূণ্য হয় তাতে? সূর্যকে কখনও বলতে শুনিনি চাঁদকে-ভালবাসি অনেক অনেক বেশী তোমায়। মানুষ হয়েছি বলে আছে ধ্বনী। সূর্যের কিন্তু নেই। মানুষ হয়েছি বলে নিরবতা নয়, বোঝাতে হয় ভালবাসা। মানুষ হয়েছি বলে মেনে নিতে হয় ব্যর্থতার আশা নিরাশা। বোধ এ দু'ধর্মই না মেনে মিশে যায় কালাতিপাতের নীলবেদনা স্রোতে, আমি কি তবে মানুষ নই?
02/06/06
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোনালি ডানার পাখি-এস এম আজাদ রহমানস্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ...
...বাকিটুকু পড়ুন
ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত?
...বাকিটুকু পড়ুন
জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,...
...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন