অপেক্ষায় আছি দৃষ্টির খোরাকের
০৭ ই অক্টোবর, ২০০৬ সকাল ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে ভীষন ভাল লাগে । কেন জানিনা। বিশেষ করে বংলাদেশের ব্যাটিং দেখতে আলাদা একটা চার্ম অনুভূত হয়। খালি মনে হয় এই বুঝি কোন ব্যাটসম্যান কিছু একটা অভাবনীয় করে বসবে। হয়তো করবেনা কেউই তেমন বিশেষ কোন অঘটন। হয়তো করবেনা বলেই আকর্ষন টা বেশী। যদি করে বসে। অঘটন বলছি এই কারণে খারাপ পারফর্ম টাই বহুদিনের ইতিহাসের ঐতিহ্যের ধারায় স্বাভাবিক ঘটনা, ব্যতিক্রম ভাল ব্যাটিং তাই অঘটনা ছাড়া আর কি।
ছুটির দিনেও সাবমেরিন স্টেশনে আজ কেটেছে ছুটিহীন দিনের চেয়েও ব্যাস্ততায়। স্টেশন ইনচার্জের আবার ছটি কি? তাই না।তার উপর রাতে গতকাল সেহরীতে কোন শব্দই ঘুমের কাছে পরাজিত হয়নি। বিনা সেহরীতে রাখতে হয়েছে রোজা। ঠনঠনে উদরে ক্লান্তিহীন পরিশ্রম শেষে বিকালে খেলা দেখার সুযোগ পেলোম শেষ মেশ। কিন্তু সেই নিত্য যা ঘটে। বিদ্যুৎ তো লুকোচুরি খেলার ভীষণ ওস্তাদ। তা নাহয় এখানে গুরুত্বপূর্ণসহাপনার সুবাদে জেনারেটর চলে বিধায় আলো আর ফ্যানের বাতাসের অভাব পরিলিক্ষিত হয়না। কিন্তু ডিশের লাইন যে রাস্তার ওপারে। ওপারে বিদ্যুৎ মূর্ছা গেলে বন্ধ হয়ে যায় ডিশ এর প্রচার। টিভির পর্দায় কেবল তখন নীলস্ক্রিন , চিত্র হীন। ওপারে এখন বিদ্যুৎ নেই। অপেক্ষায় আছি কখন আসবে ..বিদ্যুৎ মহাশয়., তখন মর্জি হবে টিভির পর্দায় সচল চিত্রের আগমনের........দেখব দৃষ্টির খোরাক বাংলাদেশের ব্যাটিং।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৬ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩

আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো...
...বাকিটুকু পড়ুনশিউলি গাছ
- মঞ্জুর চৌধুরী
১.
"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০
= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =
বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন