somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি কবিতা।। বন বিষয়ক //2007

০৭ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি ছোট বনের উপকথা
-------------------------------

বনটা বেশী বড় না, দৈর্ঘ্যে কিংবা প্রস্থে।
যুগ যুগ ধরে পায়ের ছাপ আর ছাপ চলে গেছে
এই বনেরই মাঝ দিয়ে- দুপাশেই ছিল
উৎস, যাত্রা আর গন্তব্যের; ব্যাপক ব্যাপক।

অনেক সময় পেরিয়েছে। অতীত কতেক ক্ষয়েও গেছে।
বনে এখন অনেক অনেক প্রাণী, কতেক পশু
কতেক জীব আর কতেক অনির্নেয়, যুগ যুগ মিশ্রনের ফল।

যে যার মতো চরে করে খায় দায় ঘোরে, কেউ
অন্য বনে মাইগ্রেট ও করে। সে তো স্বল্প।
কারও নাক উঁচু, কারও আবার নাক মাটি ঘেঁষা।
তবে আছে দুটি পাল , একটি সিংহ একটি বাঘ।
বাঘও ক্ষমতা চায়, সিংহও চায় তাই।
তবুও এক অন্যেরে দোষায় কেবল।
অন্য প্রাণীর বেশীর ভাগই আবার চায় বাঁচতে।
ওদিকে বাঘ সিংহ আবার মাংসাসি সর্বভূক।
শুনেছি নিজেদের মাংসও নাকি নিজেরা খায়।
তবুও হায়না আর ফেউ এর মাংস মজা লাগেনা
সিংহ আর বাঘের। তাই গোপনে হায়েনা আর ফেউ
সভায় বসে বারবার- একজন থাকলে সুবিধা অনেক,
উচ্ছিছটের ভাগ মিলবে বেশী বেশী।
তারা ওত পেতে থাকে তাই জয়ীর।

ওদিকে একদম নিরহ যে প্রাণীকূল। তারা স্কতন্ত্র্য মনে ভাবে
তাদের অধিকার আর সুবিধার তরে বাঘ সিংহ কেন লড়ে?
দুয়েই তো করবে ভক্ষণ, খোঁজার পায়তারা কেন তবে
ভাল মন্দ ভিন্ন সীমার লক্ষণ? প্রশ্ন তো প্রশ্নই থাকে,
তাদের তো কণ্ঠ নেই। তারা সবচেয়ে নিরীহ ,
তাই সবচেয়ে দূর্বল। বনের আনাচে কানাচে
বাঘ সিংহেরই মুখের লালা আর জল,
তবুও দলে দলে ভাগ হয়ে বাঘ সিংহেরই
লেজ ধরে ধরে নাচছে সব বোকার দল।

বাঘ জিততে চায় , সিংহও তো ঠিকই তাই।
বনের উন্নতি আর প্রাণীর অধিকারে কিন্তু কেউ নাই।
যত জয় তত বেশী মাংস। আর বাকী কূলের ধ্বংস।
তবুও দেখ চোখে ঠুলি পড়ে দলে দলে নাচে আড়ে...
আর হায়েনা , ফেউ থাকে সুযোগে সুযোগে,
শিয়াল টাইপ কিছু আবার বুদ্ধি দিয়ে এরই ফাঁকে
টিকে থাকতে সুখ আর দু:খ মাপে ধাপে ধাপে।

(অসমাপ্ত এবং অসমাপ্তই থাকবে)
০৭/০১/২০০৭ (বিকেল ৫:০০)

সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০০৭ ভোর ৬:৩৪
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ খোকার অভিমান

লিখেছেন ইসিয়াক, ২০ শে জুন, ২০২৬ ভোর ৬:৪৬


খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।

বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে কাঁদছে মাথা খুঁটে। 

কত কাজই... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: বালির নীল গোলকধাঁধা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:১২



কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।

বিমান... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

তুমি কার জন্য বাঁচো? কীভাবে এ-আই দিয়ে কভার সং তৈরি করি?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৩

প্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন

পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৪

সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

×