কবিতা মানে প্রেম, যে প্রেম বোঝেনা
কবিতা তার নয়।
প্রেমের সুবাতাস আর মৌ মৌ গন্ধ
চারপাশ জুড়ে ঘিরে রয়,
তবুও সে ঝড়ের আভাস খোঁজে ;
কবিতা তার কি করে হয়?
কবিতা মানে পূণ্য , যে পূন্য করে না
কবিতা তার নয়।
গাছে গাছে কত্ত রঙিন পুষ্প
বিশুদ্ধতার জয়গানে ফুটে রয়,
তবুও যে পাপের কালো পুষ্পহীন অরন্যেই ছোটে
কবিতা তার কি করে হয়?
কবিতা মানে শান্তি, যে শান্তি পায়না
কবিতা তার নয়।
ভাল লাগা কারও শান্ত হাতছানি
জীবনে সুখ স্মৃতি হয়ে রয়,
তবুও যে মনে মনে কষ্টেরই জমি চষে
কবিতা তার কি করে হয়?
২/৬/০৬
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০০৭ রাত ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







