[ইটালিক]মামুন ম. আজিজ[/ইটালিক]
পাপ বুঝি, বিস্মৃতি সাথে স্মৃতি যতটকু পষ্ট আপন
সাগরের ঢেউয়ের গর্জন পিপিলীকা পালের মতো
বেয় ওঠে গায়ের উপর দিকে তবুও গায়ে শুষ্ক তাপ;
আঁধারেও বুঝি ঠিকই সপ্তর্শীমন্ডলের চকচকে হাসি;
বালুর ঢিবির বুকে ফেনার ছাপ দেখে ভাবি প্রানের
আবির্ভাব, খায়না খাপ জ্ঞানের ভেতর বাহির দুভাগ;
নীল শাড়ির আঁচল চাপা স্তনের কাম ভাজ খুঁজি আর
ভুলে যাই ভালবাসি নীল রঙ খুব বেশী; দূরন্ত বাতাসের
সাথে মিশিয়ে দেই হাতের কামনা, পাপী হলেও ঘেষেঁনা
কাছে পিঠে পাপ পাতাসি। পাপের জাল গড়া বাঁধ ভেঙে
পড়ে যাই পূণ্যীর খাদে, কাঁদে শিড়া উপশিড়ার রক্ত
চোখগুলো, দৃষ্টি সামনে তাই একরঙা লাল ছাঁকনী,
অবতল যুগল স্তন, নীল শাড়ি আর জীবনের বর্ণালী রঙ
সব আতাতে নাম দেয় আমায় একরঙা বর্ন কানা।
তখন অবনীর ধূলো সব লুটায় যে রেশমী কোমল পায় ,
বয়ে যায় যেখানে নীলরঙা নিম্ন ঢেউ, সেথায় অদৃশ্য
স্বপ্ন কোদাল কুপিয়ে আনি এক খাবলা ভূতপূর্ব অতীত;
হতে পারে তা স্মৃতি অথবা বিস্মৃতিও, জানিনা তো
সব ঢেউয়ের রহস্য, কারন আমি পূণ্য ও বুঝি।
19/03/07
==================================
ছবিঃ বাড়ীর ছাদের গাছে, তুলেছি আমি
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০০৭ রাত ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




