somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘগুলো মিথ্যে হলেও বৃষ্টির ফোঁটা গুলো ছিল সত্য -এক

২০ শে মার্চ, ২০০৭ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কতক সেঞ্চুরী পার করেছে জঞ্জালে ভরা এই শহর । নাম ঢাকা। এ নামেই জেনেছি জানার শুরু থেকেই। এখনও ওনামেই ডাকি আর বুঝি কেউ নিলে এ শহরের নাম মুখে। তাই সে নাম নেক কেউ প্রশংসায় অথবা নিন্দার বর্ননা ধ্বনিগুলোর সাথে প্রয়োজনে যুগোপাতেই। এখানে বাতাসে সীসার বিষ যেমন বেড়েছে সেই তালে তালে বেড়েছে আমার শৈশবকাল। বৃত্তাকারে বেড়েছে অবস্থানের কেন্দ্র হতে চেনা অঙ্গনের পরিধি এই শহরের মাঝে। শৈশবকাল শেষ সীমানায় পেঁৗছে গেল যেদিন সত্যি বলছি একটুও আগাম খবর পাইনি, কিন্তু সময় যখন মূর্ছা যায় যায় প্রায় তখন ডাক শুনেছি সীমানার ওপারে কৈশোরকালের। জেনেছিলাম কৈশোর আসছে , সময় খুব কম ছিল, স্বাগত আয়োজনের সময় ছিল না , সময়ের চোখে ছিটাচ্ছিলাম জল । সেই সুযোগে সীমানায় মুখোমুখি হয়েছিল বিদায়ী শৈশব আর আগত কৈশোর। মারামারি লেগেই যাচ্ছিল যদি না সময় এসে বলে দিত আমার নিঃস্বার্থ সেবার কথা। দ্রতই সরে গিয়েছিল শৈশব আর কৈশোর পরস্পরের নৈকট্য বর্জন করে । কিন্তু আমার কাছে পরিবর্তন ছিল ভীষণ অনাহুত। না এমন না যে শৈশবের বিরহ ভাবাচ্ছিল। অতীত বিরহের আগমনী পথে কবেই তো মশারীর নেটে ছিড়ে টানিয়ে দিয়েছি। তবুও কৈশোর মনের অনেক নতুন নতুন স্থানকে চোখের সামনে পরিষ্কার তুলে ধরছিল। নৃতত্ত্ব গুণ অনেক বেশী কৈশোরের বুঝতে পারছিলাম। আর তাই তো মনের নতুন নতুন উন্মোচনে নতুন নতুন সুর বাজছিল আর সেখানে ছুটে আসছিল সব আকাশ , এত এত আকাশের ছায়ায় আর বিস্তারে উদাস হয়ে যেতে লাগল মন। জ্ঞ্জালের আধিক্যময় শহরের রূপ তখন আগেরমতো মুক্ত মনে হচ্ছিল না। হবেই বা কি করে পরিস্থিতিই তো পাল্টে গেছে। আগে মনে ছিল স্বল্প আকাশ , স্বল্প পরসির, স্বল্প পথ আর এখন ঠিক উল্টো। বাস্তব শহরে ই এখন মনের চেয়ে কম মুক্ত পথ । উদাসী মনের উদাস ীসতার বৃদ্ধি হতেই থাকে সারদিন। কেবল কমে ঘুমের ঘোরে কিছু। মাঝে মাঝে বিকেলে যান্ত্রিক চারপাশ বড় অসহ্য হয়ে যেত। একটু এক চিলতে মুক্ত আকাশ , শান্ত জমিনের জন্য মনে জাগত হা পিত্তেশ।
সময় বয়ে যেতে যেতে কৈশোর যখন পুরো আপন হতে থাকে একদিন পেয়ে যাই মুক্ত হাওয়া , শান্ত জমিন। বেশী দূরে নয়। আমার অবস্থানের কেন্দ্র বিন্দুর খুব কাছেই। কিছু পদক্ষেপ অতিক্রম করেই পৌঁছানো যায় কূল কূল ছলছল নদীটির তীরে। অতি পরিচিত নাম, অন্তত এই শহরের নামজানা প্রতিটি মানুষের কাছে, বুড়ি গঙ্গা। তখনও ঢাকার নোংরা গিলে শেষ করেনি বুড়িগঙ্গার জলের শুদ্ধতা। জলে তরঙ্গ ছিল। মাছের হুটোপুটি ছিল। ছিল ঢেউ এর মাঝে সাঝেঁর আলোর মন কাড়া ঝিলিক দ্যুতি।
মন এর সাথে মিলে গেলো। নিত্য বিকেলে কেটে যেতে থাকে নির্মল ক্ষণ সেই খোলা আকাশের তলে মুক্ত নদীর কূলে। নদীর ঠিক ওপাড়ে তখন সচল ছিল ঢাকা জুট মিল। মনে পড়ে আজও মাঝে মাঝে, মনে বাড়তি পুলক জাগাত মিলের নিজস্ব বোটটাতে করে ঢাকার ভিকারুনি্নসা স্কুল হতে ফেরার পথে নদী পার হওয়া মিলের কোন একক কর্তা ব্যক্তির সেই মেয়েটার হাসি।
......(হয়তো চলবে)

==================
বুড়িগঙ্গার ছবিটির সূত্রঃ wjsK
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০০৭ রাত ১২:০৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

হামে শিশু মৃত্যুর বিচার চাই

লিখেছেন অর্ক, ১৪ ই মে, ২০২৬ দুপুর ১২:৩১



দেশের দূর্দশা দেখে দুঃখ হয়। হামের মতো যাদুঘরে যাওয়া অসুখে কতো মায়ের বুক খালি হলো! দলে দলে মরছে শিশুরা সবখানে। দেশজুড়ে মাতম। অথচ কারও কোনও জবাবদিহিতা নেই, বিচার নেই, ভ্রুক্ষেপ... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি বিলাস - ০১

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৪ ই মে, ২০২৬ দুপুর ২:০৪



তখন কলেজে পড়ি, তেজগাঁও কলেজ। আমরা বলতাম গোয়াল ঘর। সেই হিসেবে আমাকে গোয়াল ঘরের প্রাণী বলা চলে।

তো একদিন গোয়াল ঘরে যাওয়ার জন্য বাসা (উত্তর বাড্ডা) থেকে বেরিয়ে... ...বাকিটুকু পড়ুন

কালো পাথর

লিখেছেন রাজীব নুর, ১৪ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



এক সুন্দর সকালে হিমু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো।
হঠাত সে ফুটপাতে এক টুকরো পাথরের সাথে উষ্ঠা খায়। উষ্ঠা খেয়ে হিমু মাটিতে পরে যায়। পাথরের পাশে এক ভিক্ষুক ভিক্ষা করছিলো। পাথর... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ আসার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই মে, ২০২৬ রাত ১:২৫


সোশ্যাল মিডিয়ায় দুটো স্ট্যাটাস পড়লাম। দুজনই বিএনপি সমর্থক।
প্রথমজন লিখেছেন, গতকালকের গরম খবর ছিল আওয়ামী লীগরে ঝুলায় মারছে বিএনপি বা জামায়াত শিবির। তারপরে প্রথম আলো নিউজ করলো পদ্মার পাড়ে কৃষকের... ...বাকিটুকু পড়ুন

×