[ইটালিক]মামুন ম. আজিজ[/ইটালিক]
কলমের আগায় স্বপ্ন ঝরতে দেখি
মাঝে মাঝে থেমে যায়...
আমাকে ছেড়ে স্বপ্নেরা তখন যেতে
থাকে কোন এক সুন্দরী নারীর রেশম দেহে
যৌবন ছোঁয়ার আশায় আশায়।
সময় একাকীত্বের ঢেউ হয়ে আছড়ে পড়তে থাকে অবিরত।
মন হয়ে যায় ভীষন অস্থির.... স্বপ্নের জন্যে অপেক্ষারত।
কলমটা পড়ে থাকে শূণ্য উদ্যানে।
একটি ফুলের কলিও হাসেনা আর।
স্বপ্ন না ঝরতে ঝরতে হয়তো
অকেজো হয়ে যাবে একদা কলম...
নতুন কোন কলমের জোগাড়,
সময় ঢেউয়ের জলের ফেনিল ছাপ মোছা--
এমনি সব কর্মে নতুন করে জীবনের হবে আয়োজন, সাধন।
...স্বপ্নগুলো প্রচন্ড স্বার্থপর, কখনই বোঝেনা
একাকীত্ব আর ঝামেলার পুনরাবৃত্তি।
21/05/2005
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০০৭ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




