রতি ক্রিয়ার শেষে অথবা বিরতিতে রতি সুখ নাকি ভাবনায়?
পথ ভ্রমনের শেষে অথবা বিরতিতে মনে সুখ নাকি যাতনায়?
--যে জানে সেও ঠিক বোঝেনা।
শেষ নাই যার তার আবার কিসের দর্শন তাড়না?
বৃষ্টি এলেই ভিজতে হবে --কেউ তো বাধ্য নয়
পথ ডাকলেই ছুটতে হবে- এতো সময় কি হয়
তবে ,
কামনার অনল ছুলেই পুড়তে হবে--কেনো রতিসুখের চাও এত জয়?
দূর ! আবার সেই দর্শন অনুসন্ধান;
পথই দর্শন , পথই সুখ, পথের মাঝেই
বৃষ্টির সাথে রতিসুখের সহ অবস্থান।
মনে রাখতে হবে পথ শিখিয়েছে..পথই শেখায়-
ভাবনা দর্শনের চেয়েও অনেক অনেক বড় দর্শন
মনের আয়নায় আপন মনের ই স্পষ্ট ইচ্ছের প্রদর্শন।
৩০/৪/২০০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


