কখনও দৌড়ে যাই সময়ের আগে , কখনও তাই একাই অনির্বাণ
কখনও থমকে থাকি পশ্চাতে একা, কখনও তাই একাই সুদূরে ম্লান।
কখনও নিজেই রূপকার, রূপ দেই , ঘটনায় দেই সংগঠন আস্তর
কখনও নিজেই সজীব পুতুল, অদৃশ্য সূতোর টানে ছুটি প্রান্ত থেকে প্রান্তর।
---------
অনেক দিন পরে লিখতে বসলাম...মাত্র চারলাইন ...আর এগোয় না..অথবা এগোতে দেইনা...
অর্ধ অর্ধ কর্ম...বিষম ত্রিভূজটি চোখে ভাসে আজকাল বড়
কারণ বিষম বাহুগলোর কোন রীতি নেই, তারা সব বাউন্ডুলে
তাদের নির্ণয়ের সূত্র নেই , কারন তার সব ছন্নছাড়া...
আমার মাঝে বিষমের ছায়া , আমাকে যে সময় করেছে তাড়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




