ছড়াময়ঃ বসন্ত চলে যায়...তুমিও চলে যাও....
০৪ ঠা এপ্রিল, ২০০৮ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শব্দ কুঞ্জে মেলেনা শব্দ
পুষ্প কুঞ্জে ফুল
ঋতুকুঞ্জে মেলনা আচার
বসন্ত বৃষ্টি কি ভুল?
তুচ্ছ আমি নিজের কাছে
অনেক অনেক বেশী
আরও ছোট হতাম
যদি বলতে ভালবাসি।
বসন্ত সে বৃষ্টি গায়ে
মাখব বলেই পথে
বৃষ্টি কেবল বর্ষাঋতুর
রইলে যে সে মতে।
ঠান্ডা শীতল কষ্ট সবই
সহ্য করেই নিতাম
বসন্ত— এই বৃষ্টি শেষে
তোমায় যদি পেতাম
ছোট্ট আমি মনে মনে
যতই বেশী ভাবি
বসন্ত এই বৃষ্টি মনে
আঁকুক যতই ছবি...
তুমি যদি একটু খানি
বৃষ্টি ছুঁয়ে দিতে
বর্ষা আসার আগেই মনে
ঝড়ের আভাস পেতে।
শব্দ কুঞ্জ হারাই আমি
হারাই পুষ্প গন্ধ
বসন্তে কই শান্তি আমার
কোকিল সুরই বন্ধ।
তুমি তুমি করে আমি
ঋতু কুঞ্জও হারাই
ঋতু ছাড়া অসময়মাঝে
সময় খুঁজে বেড়াই।
শব্দ , ঋতু , পুষ্প সবই
আপন খেয়াল মানে
তোময় নিয়ে ভাবনা কেন
তারা কি তা জানে?
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৮ সকাল ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন