somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নপুংশক

১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রচণ্ড গরমে একরকম চুপচুপে ভিজে আপনি এলেন বাসায়।এসেই মনে করলেন আরো বড় ভুল করেছেন কারণ বিদ্যুৎ নেই।তারপরও একটু স্বস্তি পাওয়ার জন্য বাথরুমে গেলেন গোসল করবেন বলে।কিন্তু শাওয়ার ছেড়ে দেখলেন পানি নেই।তখনই খেয়াল হল বেশ কয়দিন ধরে পানির এ দুরাবস্থা।কী করবেন??কাকে বলবেন??
বলার মত কেউ তো নেই।কারণ প্রতিবেশী আপনার চেয়ে শক্তি সামর্থ্যে অনেক ক্ষমতাবান।সে যখন এক তরফা পানি একাই ভোগ করার জন্য আলাদা লাইন বসাচ্ছিল তখন আপনি প্রতিবাদ করেননি।আর সে এই সময়ে একই সাথে লাইনও বসিয়েছে সেই সাথে এলাকার এমপিও।আপনার প্রতিবাদ করার সময়টিতে আপনি প্রতিবাদ না করে বলেছিলেন আগে লাইন বসাক।তারপর দেখা যাবে।এখন প্রতিবাদ করার ক্ষমতাও আপনার নেই।প্রতিবাদ করলে এলাকা ছাড়তে হবে।
এদিকে আপনার বাসার উভয়পাশে প্রতিবেশীর দুই বউয়ের ঘর।আপনি আপনার বাসার উপর দিয়ে তার যাবার রাস্তা করে দিলেন। এমনকি প্রতিবেশী মানুষ বলে তার কাছ থেকে তো কোন পয়সা নিলেনই না সেই মাথে আপনার অন্দরমহলে তার দেখাশুনার ব্যাবস্থা করলেন।এমতাবস্থায় আপনার ঘরের সুন্দরী রমণীর দিকে তার চোখ পড়েছে।কী করবেন আপনি??অথচ রাস্তা বানাবার আগে আপনার ছোট ভাই প্রতিবেশীর উপর কিছু শর্ত আরোপ করতে চেয়েছিল।আপনি তাও শুনলেননা।এখন আপনার বিপদে সেও আর কোন বুদ্ধি দিতে পারছেনা কারণ আপনি সেসময় তাকে মেরে এলাকা ছাড়া করেছেন।
আপনার একটি ধানক্ষেত ছিল যার সাথে প্রতিবেশীরও ধানক্ষেতের একটা অংশ ছিল।তবে আপনার অংশটি বড় এবং উর্বর।তো প্রতিবেশী বলল যে আপনার অংশের উপরে কিছু জায়গায় তিনি নীল চাষে আগ্রহী।এলাকার মুরুব্বীরা বলল,এটা করিসনা,তোর জমি নষ্ট হয়ে যাবে।আপনি শুনলেননা।হাজার হোক,প্রতিবেশীতো আপনার বন্ধু।এরকম শক্তিশালী বন্ধু পাওয়া সৌভাগ্যের।দিলেন তাকে অনুমতি। পরের বছর যখন ধান চাষ করতে গেলেন তখন দেখলেন আপনার জমি বন্ধ্যা হয়ে গেছে।কী করবেন আপনি??এবার বসে বসে কাদুন।আর প্রতিবেশীর সাথে চাকর হিসেবে একীভূত হয়ে যান তা না হলে আপনার পেটের খাবারও জুটবেনা।
এরকম বিবেকবুদ্ধিহীন লোক নিশ্চয়ই আপনি নন।তবে কেন বাংলাদেশের ব্যাপারে আপনি এমন নপুংশকের ন্যায় আচরণ করছেন??ফারাক্কা,তিস্তা,টিপাইমুখে বাঁধ দিয়ে একতরফা পানি প্রত্যাহার করে নিল আর আপনি চুপ রইলেন।ট্রানজিট করিডোর দিলেন অথচ শুল্ক মওকুফ করলেন।এখন সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি হল।তাতেও বাধ সাধলেননা।অথচ এই বনটি আমাদের দেশের প্রাণের উৎস।এরপর যখন আমাদের আর কিছুই থাকবেনা তখন এমনিতেই আমাদেরকে পাশের দেশের লেজুড় রাষ্ট্র হওয়া ছাড়া উপায় থাকবেনা।সুতরাং সিদ্ধান্ত নিতে হলে আজই নিন।নচেৎ আরেকটি পলাশী আমাদের জন্য অপেক্ষা করছে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×