এক
তোমার আর্শীবাদে আজ আমি
শব্দের এলোমেলো জাল বুনছি
তোমার স্তুতী গাইতে শব্দের খেলায়
মেতে উঠেছি আমি
বানী দাও-বানী দাও বলে বিধাতার কাছে
চিৎকার করছি এক নাগাড়ে
অতি পরিচিত ফুলগুলো নিয়ে
আমাকে আজ নতুন করে ভাবতে হচ্ছে
আকাশের নীল,নদীর আঁকা-বাঁকা জল
আমার বাড়ীর চালে হঠাৎ ডেকে ওঠা
বুলবুলি পাখী--সবই যেন আমার
চিন্তার নতুন খোড়াকে পরিনত হয়েছে,আর তাইতো
ক্ষয়ে যাওয়া হৄদয়ে আবার নতুন বেগে রক্ত চলাচল শুরু হয়েছে
জানিনা রক্ত ক্ষরণে এর সমাপ্তি কিনা !
দুই
সত্য মিথ্যার বানানো বুলিগুলোর জাল বুনে
কতবার যে এসেছি তোমার উঠোনে
সোনা রোদ মাড়িয়ে তপ্ত হৃদয় নিয়ে
তোমার উঠোনে এখনো দাঁড়িয়ে আমি়়়়়
়়়়মন খারাপ করে দেওয়া কষ্ট গুলো
এখন আর কষ্ট দেয় না আমাকে
আগের মত শব্দের খেলায় মেতেও উঠিনা আমি
আর তাইতো ঠিক করেছি,
তোমার স্তুতীতে গেয়ে ওঠা আমার একাকি শব্দগুলোকে
ভাসিয়ে দেবো সাগরের বুকে়়়়়়়
হয়তো সেখানে সে খুঁজে নেবে তার নতুন আশ্রয়
ভাবছো পরাজিত হৃদয়ের করুণ সুর এগুলো !
আমিতো বলি পরাজয় হয়েছে তোমার
তোমাকে জিতিয়ে দিয়ে়়়়জয়ী হয়েছে আমার এলোমেলো শব্দগুলো ।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১২ রাত ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




