আমার পাখি মত আকাশে উড়তে ইচ্ছে হয়নি
কারন শত্রুর বুলেট আমাকে হত্যার নেশায় মেতে আছে
কখনো ইচ্ছে হয়নি নদীর মত বইতে.........
কারন সাগরের সাথে আলিঙ্গনের সুযোগ নেই আমার
ইচ্ছে হইনি মায়ের আঁচলের তলায় ঘুমাতে
কারন আমার জন্মভূমি মা আজ....প্রতিনিয়ত
শত্রু সেনার নখড়ে ক্ষত-বিক্ষত,
ইচ্ছে হয়নি খেলার মাঠে দাপিয়ে বেড়াতে
কারন এক-একটি মাঠ আজ...এক-একটি উদ্বাস্তু শিবির
ইচ্ছে হইনি সুরের পাল তুলে জন্মভূমির ষ্তুতি গাইতে
কারন আমার গলায় আজ ইজরাঈলী কাটা
......এভাবেই আমার অনিচ্ছার ঝুড়ি আজ পূর্ণ
কারন একটাই !আমার পরিচয়....
......আমি এক ফিলিস্তনী ।
---------ফিলিস্তিনী বন্ধুদের এইসব ইচ্ছে কষ্টোর কথা গুলোর
মুক্তির অপেক্ষায় রইলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




