কাদামাটি দিয়ে একেঁছিলাম তোমাকে!
কখনো মানবী, কখনো প্রেমিকা কখনো জন্মদাত্রী হিসাবে।
যাপিত জীবনের হিসেবের গড়মিল থাকতেই পারে,
তবুও তুমি চিরদিনের চির বিস্ময়, হে নারী।
তোমার পবিত্র জঠরে জন্ম আমার
এরপর পরজীবীর মত রক্ত চুষে বেড়ে উঠেছি আমি তিলেতিলে।
দেহের সমস্ত ভার তোমায় দিয়ে,যখন আমি
নতুন পৃথিবীতে আসার উৎসবে ব্যস্ত....
আমার উৎসবের সেই দিনগুলোতে
লাল-নীলে রঙিন করেছিলে তোমার কষ্টগুলোকে।
সত্যিই তুমি চির দিনের চির বিস্ময়, হে নারী।
অবাধ্য যৌবনের বেহিসাবি
স্রোতগুলো যখন আছড়ে পড়ছিল একূল থেকে ওকূলে
বাঁধ ভাঙা সেই জোয়ার থেমে গিয়েছিল শুধু তোমার আর্শীবাদে।
শতবছরের প্রাচীন সব সাদাকালো ধূসর হয়ে যাওয়া
শোকগুলো মুছে দিয়েছে তোমারই অপার মানবী রুপ।
বহুকালের অনন্ত তৃষ্ণা নিবারনকারী, হে নারী!!
শেষটায় ভিক্ষারী কবিকে তুমিইতো দান করেছো
তোমার ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা শত শত কবিতা।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




