সে দলের অন্যতম মুনতাসির মামুন ইমরান, যে কোষ্টাল ক্লিন আপের অন্যতম আয়োজক বাংলাদেশের। পূর্বের ফলোআপ গুলোতে বিস্তারিত জেনেছেন আপনারা International Coastal Clean Up, 2006 সম্পর্কে।
আজ 22 শে সেপ্টেম্বর। কক্সবাজার সমুদ্র সৈকতে ময়লা কুড়ানোর দিন আগেই ঠিক করা আপনারা জানেন।
সকালে আমি আমার বন্ধু জাহেদ সারোয়ার কে নিয়ে যোগ দিলাম আয়োজক দের সাথে । জাহেদ সারোয়ার তার পরিচালিত কক্সবাজার দর্শন ক্লাব এর পক্ষ থেকে যোগ দিচ্ছে আন্তর্জাকিত সমুদ্র পরিষ্কার আয়োজনে। কক্সবাজার দর্শন ক্লাব লোকাল সাপোর্ট হিসেবে কাজ করছে। গতকাল জাহেদ ভাই আর আমি সেই এক হাটু ঝড়ের পানি পাড়িয়ে গিয়েছিলাম কক্সবাজার এর কুতুবদিয়া পাড়া স্কুল থেকে কিছু সেচ্ছাসেবক ছাত্র দের আয়োজনে সংশ্লিষ্ঠ করতে।
সকালে 11টার দিকে জনা তিরিশেক ছোট ছোট স্কুল পড়ুয়া , ঢাকার আগত দল আর আমরা নেমে গেলাম সী বীচে ........গন সচেতনতায় ময়লা কুড়াতে কিছু ।
সাগর ভীষণ উত্তাল , ঢেউ দুর্দান্ত নর্দন কুর্দনে মত্ত। ভাগ্য সহায় 2টা পর্যন্ত বৃষ্টি বলতে গেলে রেস্টে ই ছিল। স্থানীয়
ADC সাহেব এসেছিলেন এ মহতী আয়োজনে একাত্ম ঘোষনায়।
এ ক্ষুদ্র আয়োজন ভবিষ্যতে আরও বিসতৃত হবে মানুষ সচেতন হয়ে পরিষ্কার রাখবে নিজেদের প্রিয় উপকূল.................সেই আশা জাগাল আজকের এ আয়োজনে তীব্রভাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

