পথের আছে লোভ লালসা, মন্দিরেতেও তাই
শ্মশানেতে কিছুই নাই, দেহ পুড়ে ছাই।
কত কিছু চায়রে মানুষ, দেবী কামাক্ষায়
আমি যেন জ্বলতে পারি এটাই আমি চাই।
কামাক্ষার দেখা আমার নতুন কিছু নয়
স্মৃতির পাতায় খুঁজে ফিরি বিজয় কৃষ্ণ দুলাল পাল।
পরিবর্তন যতই করুক, গর্ভগৃহ একই
জোড়হাতে প্রণাম করি, মনের ইচ্ছা ঠিকই।
দেহ পুড়ে ছাই হয়েছে
কি আর চাইবো তোমার কাছে।
যেন আমি জ্বলতে পারি তোমার প্রদীপ হয়ে
শ্মশানেতে অবশেষে খুঁজে পেলাম সত্যটাকে।
সত্য আছে যেথায়
লোভ লালসা নেইকো সেথায়।
শ্মশানেতে দেহ পুড়ে হলো যখন ছাই
লোভ লালসা থাকবে কোথায়, দেহ যখন নাই।
শ্মশানেতে সত্য আছে, লোভ লালসা নাই
মন্দিরেতে লোভ লালসা যেন বেড়ে যায়।
সবাই আসে মন্দিরেতে চাওয়া পাওয়ার তরে
কষ্ট হলেও লাইনেতে থাকে ধৈর্য্য ধরে।
শ্মশানেতে কেউ আসে না, সত্য সেথায় জ্বলে
চাওয়া পাওয়ার দেহটাকে পুড়ে ছাই করে।
শিব কেন নিয়ে এলো আমায় কামাক্ষায়
স্মৃতির পাতা উল্টে দেখি, আমি বিজয় কৃষ্ণ দুলাল পাল।
সবকিছু চেনা আমার, কিছুই ভুলি নাই
কামাক্ষাকে ডেকে বলি, আমি প্রদীপ জ্বলতে চাই।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



