শিয়ালের শীত নিবারণ
২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
প্রচন্ড এক শীতের রাতে
শিয়াল ধরেছে গান
চেঙটু রাজার ঘুম ভেঙে যায়
চমকে উঠে প্রাণ।
পরদিন এসে রাজদরবারে
বলল মন্ত্রী ডেকে,
“রাজ প্রসাদের পাশেই কেন
শিয়াল উঠলো হেঁকে”?
বলছে মন্ত্রী ‘জাঁহাপনাকে
স্মরণ করেছে তাই,
শীতের রাতে কাঁপছে তারা
লেপ কাঁথা যে নাই’।
বলল রাজা, ‘ভান্ডার থেকে
কম্বলগুলো নিয়ে,
শীতের কষ্ট নিবারণ করবে
শিয়ালদেরকে দিয়ে’।
ভান্ডার থেকে কম্বল নিয়ে
মন্ত্রী দিল মেরে
পরদিন আবার শিয়ালগুলো
হাঁকলো গলা ছেড়ে।
‘হুক্কা হুয়া ডাকলো কেন’
বলল চেঙটু রাজা
‘সঠিক জবাব না দিলে পর
দিব কঠিন সাজা’।
মন্ত্রী বলে, ‘এক কম্বলে
শীত নিবারণ হয়?
রাজার কাছে সেই কথাটা
শিয়ালগুলো কয়’।
পরদিন রাজা আরো কম্বল
মন্ত্রী সাবকে দিলে
কম্বলগুলো ভাগ করে নেয়
সব মন্ত্রীরা মিলে।
কিন্তু যখন শিয়ালগুলো
আবার উঠল হেঁকে
রাজা মশায় মন্ত্রীদেরকে
বললেন কথা বেঁকে।
বলল রাজা মন্ত্রীদেরকে,
‘আবার কিসের তরে
দলবেধে সব হাঁকলো হেথা
উচ্চ গলার স্বরে’?
‘সঠিক জবাব না পেলে পর
দেব সবার ফাঁসি’
রাজার আদেশ শোনার পরে
মিলিয়ে গেল হাসি।
জোড়হাত করে বলছে মন্ত্রী,
“ওদের নেই আর অভাব
হুয়াক্কা হুয়া বলাই হলো
শিয়ালগুলোর স্বভাব”।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং...
...বাকিটুকু পড়ুনএমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প...
...বাকিটুকু পড়ুন